বাংলাখবর
ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব
বাংলা খবর ডেস্ক : ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার মঙ্গলবার ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা জানান। তিনি বিক্ষোভকারীদের ওপর হওয়া হামলাকে “ভয়াবহ ও নৃশংস হত্যা” হিসেবে আখ্যায়িত করেছেন এবং পরিস্থিতির গুরুত্ব তুলে ধরতে ব্রিটেন ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বলেও জানিয়েছেন।
পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে কুপার বলেন, ‘যুক্তরাজ্য সবচেয়ে কঠোর ভাষায় ইরানি বিক্ষোভকারীদের ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে এবং আমরা ইরানি কর্তৃপক্ষের কাছে তাদের নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা সম্মান করার দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, পরিস্থিতির ‘এই মুহূর্তের গুরুতরতা’ স্পষ্ট করতে এবং ‘আমরা যে ভয়াবহ প্রতিবেদনগুলো পাচ্ছি, তার জবাব দিতে ইরানকে আহ্বান জানাতে’ তার দপ্তর ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।
অর্থনৈতিক সংকট নিয়ে টানা দুই সপ্তাহের দেশব্যাপী বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু স্বীকার করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিবেচনা করছে।
কুপার আইনপ্রণেতাদের বলেন, ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ও আরো কঠোর নিষেধাজ্ঞা এবং খাতভিত্তিক পদক্ষেপ কার্যকর করতে ব্রিটেন আইন প্রণয়ন এগিয়ে নেবে।
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
