বাংলাখবর
ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলা খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলা নিয়ে ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেই হামলার প্রতিশোধ হিসেবে ইরান কাতারের রাস লাফানে হামলা চালায়। এটি একটি শিল্প এলাকা যেখানে বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্রটি অবস্থিত।
কঠোর ভাষায় লেখা এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘ইসরায়েলের এই হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র কিছুই জানত না।
পাশাপাশি, ইরান যদি আবার কাতারে হামলা চালায়, তাহলে পরিস্থিতি আরো গুরুতর হবে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।’
ট্রাম্প আরো লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে যা ঘটেছে, তার প্রতিক্রিয়ায় ইসরায়েল হিংস্রভাবে আঘাত হেনেছে।’ তিনি বলেন, ‘এই নির্দিষ্ট হামলা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুই জানত না এবং কাতার কোনোভাবেই এর সঙ্গে জড়িত ছিল না। এমনকি এটি যে ঘটতে চলেছে, সে সম্পর্কেও তাদের কোনো ধারণা ছিল না।
ট্রাম্পের দাবি, ইরান এ বিষয়টি জানত না। তিনি আরো লেখেন, ‘কাতারের রাস লাফানের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলাগুলো ছিল ‘অন্যায় ও অযৌক্তিক’। তিনি বড় হাতের অক্ষরে লিখেছেন, ‘ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে আর হামলা করবে না, যদি না ইরান নির্বুদ্ধিতার সঙ্গে অন্য কোনো নিরীহ দেশকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়।’
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি ইরান আবার কাতারে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি ও ক্ষমতা দিয়ে পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্রটি ধ্বংস করে দেবে, যা ইরান আগে কখনো দেখেনি বা প্রত্যক্ষ করেনি।
তিনি বলেন, ইরানের ভবিষ্যতের কথা ভেবে তিনি বড় ধরনের হামলার অনুমতি দিতে চান না। তবে কাতারে আবার হামলা হলে, তিনি কঠোর জবাব দিতে দেরি করবেন না।
সূত্র : বিবিসি
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
