বাংলাখবর
ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন
বাংলা খবর ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ মোতায়েন রয়েছেন। যারা পাঁচটি দেশে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা করছেন। এসব বিশেষজ্ঞ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে মূল্যায়ন দিচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করছেন। খবর সিএনএনের
জেলেনস্কি আরও জানান, বিভিন্ন দেশের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার অনুরোধ এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের সামরিক সদস্যদের জন্য দুইটি ক্ষেত্রে বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত এক ইউক্রেনীয় সেনাসদস্য সিএনএনকে জানিয়েছেন, তাদের দল স্থানীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তারা প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি হামলা প্রতিহত করতেও কাজ করছে।
জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ইউক্রেন গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে কাজ করছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রও ড্রোন সংক্রান্ত একটি চুক্তিতে আগ্রহী এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের অংশীদাররা ইউক্রেনের বৈশ্বিক নিরাপত্তা ভূমিকা এবং জীবন রক্ষায় আমাদের দক্ষতার বিষয়টি স্বীকার করছে।’
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
