বাংলাখবর
অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন, পুলিশের সঙ্গে সংঘর্ষ
বাংলা খবর ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে অভিবাসনবিরোধী বিক্ষোভ করেছে লাখো মানুষ। স্থানীয় সময় শনিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ সমাবেশে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফায় ধস্তাধস্তি হয়।
পুলিশের তথ্য মতে, অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে সহিংস পরিবেশ তৈরি করার চেষ্টা করে। কেউ কেউ পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়েস্টমিনস্টারের বিভিন্ন সড়কে। সমাবেশস্থল ও এর আশপাশে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
‘ইউনাইট দ্য কিংডম’ নামে এই মিছিলে অংশ নেয় প্রায় এক লাখ ১০ হাজার মানুষ। মিছিলে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকা তুলে ধরে।
আয়োজক টমি রবিনসন একে বলেন ‘বাকস্বাধীনতার উৎসব’। একই সময়ে সেখানে বর্ণবাদবিরোধী বিভিন্ন সংগঠনের পাঁচ হাজার কর্মী পাল্টা কর্মসূচি পালন করে। প্রতিবাদী স্লোগান দেয় অভিবাসীবান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটিগুলো।
বাংলাদেশি অধ্যুষিত এলাকায়ও হয় বর্ণবাদবিরোধী বিশাল মিছিল।
এই বিভাগের আরও খবর
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
ইইউ-চীন বাণিজ্য সম্পর্কের অবনতির নেপথ্যে কী
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
