বাংলাখবর
অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন ওষুধের অবিশ্বাস্য সাফল্য
বাংলা খবর ডেস্ক : অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর দিয়েছেন গবেষকেরা। নতুন উদ্ভাবিত একটি ওষুধ উন্নত পর্যায়ের অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার সময় প্রায় দ্বিগুণ করতে পারে বলে একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ ক্যানসারবিষয়ক সম্মেলনে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ডারাক্সোনরাসিব নামের এই ওষুধ অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় গত কয়েক দশকের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি। কেউ কেউ এটিকে সম্ভাব্য ‘গেম চেঞ্জার’ হিসেবেও আখ্যা দিয়েছেন। কারণ, এই ধরনের ক্যানসারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কার্যকর চিকিৎসার বিকল্প খুবই সীমিত ছিল।
অগ্ন্যাশয় ক্যানসার বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ক্যানসারগুলোর একটি। রোগটি সাধারণত দেরিতে শনাক্ত হয় এবং অনেক ক্ষেত্রেই ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার পর রোগ নির্ণয় করা সম্ভব হয়। ফলে রোগীদের বেঁচে থাকার হার তুলনামূলকভাবে কম।
শিকাগোতে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি (অ্যাসকো) বার্ষিক সম্মেলনে উপস্থাপিত গবেষণায় প্রায় ৫০০ রোগীর ওপর ডারাক্সোনরাসিবের কার্যকারিতা মূল্যায়ন করা হয়। পরীক্ষায় অংশ নেওয়া সবাই এমন ধরনের অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত ছিলেন, যা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল।
গবেষণার ফলাফলে দেখা গেছে, ডারাক্সোনরাসিব গ্রহণকারী রোগীরা গড়ে ১৩ মাসের বেশি সময় বেঁচে ছিলেন। অন্যদিকে প্রচলিত কেমোথেরাপি গ্রহণকারী রোগীদের গড় বেঁচে থাকার সময় ছিল প্রায় ৬ মাস। শুধু আয়ু বৃদ্ধিই নয়, কেমোথেরাপির তুলনায় নতুন ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়াও তুলনামূলক কম ছিল বলে গবেষকেরা জানিয়েছেন।
ডারাক্সোনরাসিব মূলত ক্রাস (কেআরএএস) নামের একটি গুরুত্বপূর্ণ প্রোটিনকে নিষ্ক্রিয় করে কাজ করে। এই প্রোটিন অগ্ন্যাশয় ক্যানসারের বৃদ্ধি ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রাস জিনে মিউটেশন হলে ক্যানসার কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে। নতুন ওষুধটি সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে ক্যানসারের অগ্রগতি ধীর করতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, অগ্ন্যাশয়ের সবচেয়ে সাধারণ ক্যানসার প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডিনোকারসিনোমায় আক্রান্ত ৯০ শতাংশেরও বেশি রোগীর শরীরে ক্রাস জিনের মিউটেশন দেখা যায়। তাই এই লক্ষ্যভিত্তিক চিকিৎসা বিপুল সংখ্যক রোগীর জন্য সম্ভাবনাময় হতে পারে।
ডারাক্সোনরাসিবের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটি বিভিন্ন ধরনের ক্রাস মিউটেশনের বিরুদ্ধেও কার্যকর হতে পারে। ফলে নির্দিষ্ট একটি মিউটেশনের পরিবর্তে বিস্তৃত রোগী গোষ্ঠী এই চিকিৎসা থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক প্যানক্রিয়াটিক ক্যানসার অ্যাকশনের প্রধান নির্বাহী পলা হ্যানফোর্ড বলেছেন, অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় এটি তার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতিগুলোর একটি। তাঁর ভাষায়, দীর্ঘদিন ধরে এই রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসার সুযোগ সীমিত ছিল। নতুন ওষুধটি রোগী ও তাদের পরিবারের জন্য বাস্তব আশা তৈরি করেছে।
প্যানক্রিয়াটিক ক্যানসার ইউকের গবেষণা ও উদ্ভাবন বিভাগের পরিচালক অ্যানা জুয়েলও এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ডারাক্সোনরাসিব রোগীদের তাদের প্রিয়জনদের সঙ্গে আরও কিছু মূল্যবান সময় কাটানোর সুযোগ করে দিতে পারে। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, সফল পরীক্ষার পর এই ওষুধকে দ্রুত এবং সাশ্রয়ীভাবে রোগীদের কাছে পৌঁছে দেওয়া।
গবেষকেরা মনে করছেন, এই সাফল্যের গুরুত্ব শুধু অগ্ন্যাশয় ক্যানসারের মধ্যেই সীমাবদ্ধ নয়। কারণ ক্রাস জিনের অস্বাভাবিকতা ফুসফুস, কোলনসহ আরও অনেক ধরনের ক্যানসারের সঙ্গেও জড়িত। ফলে ডারাক্সোনরাসিব এবং একই ধরনের ওষুধ নিয়ে চলমান গবেষণা ভবিষ্যতে ক্যানসার চিকিৎসায় আরও বড় অগ্রগতির পথ খুলে দিতে পারে। তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান
এই বিভাগের আরও খবর
ভাইরাল জ্বরের প্রকোপ ও রক্ত পরীক্ষার গুরুত্ব
ভাইরাল জ্বরের প্রকোপ ও রক্ত পরীক্ষার গুরুত্ব
অনুমোদন পেল বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা
অনুমোদন পেল বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক!
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক!
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ‘মারাত্মক ডায়রিয়ার’ সৃষ্টিকারী পরজীবী
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ‘মারাত্মক ডায়রিয়ার’ সৃষ্টিকারী পরজীবী
অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন ওষুধের অবিশ্বাস্য সাফল্য
অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় নতুন ওষুধের অবিশ্বাস্য সাফল্য
ক্যানসারের টিউমার সম্পূর্ণ নির্মূলে আশার আলো
ক্যানসারের টিউমার সম্পূর্ণ নির্মূলে আশার আলো
স্তন ক্যান্সারের লাখো রোগী এড়াতে পারবেন কেমোথেরাপি, বলছে গবেষণা
স্তন ক্যান্সারের লাখো রোগী এড়াতে পারবেন কেমোথেরাপি, বলছে গবেষণা
বাড়ছে লাশের সারি, হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
বাড়ছে লাশের সারি, হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
যুদ্ধের প্রভাব চিকিৎসায়, হিলিয়াম সংকটে এমআরআই নিয়ে শঙ্কা
যুদ্ধের প্রভাব চিকিৎসায়, হিলিয়াম সংকটে এমআরআই নিয়ে শঙ্কা
বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা