বাংলাখবর
‘সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ’
বাংলা খবর ঢাকা : সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ। মাদক ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে টাকা না পেয়ে কিছু সাংবাদিক পুলিশকে ‘অকার্যকর’ বলে সংবাদ প্রকাশ করছেন। সোমবার চকবাজারে ‘কমিউনিটি ব্যাংক’-এর ইসলামিক ব্যাংকিং সেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন আইজিপি আলী হোসেন ফকির।
মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে টাকা নেয়ার অভিযোগ তুলে সাংবাদিকদের একাংশের সমালোচনা করেছেন আইজিপি বলেছেন, মাদকসহ বিভিন্ন অপরাধ চললেও অনেকে এ বিষয়ে কিছু বলেন না। সেখান থেকে টাকা না পেলে তারা লেখেন, ‘বাংলাদেশে পুলিশ অকার্যকর হয়ে গেছে।’ আইজিপি বলেন, কোনো কিছু ঘটলে, যেমন মাদক, সমাজে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চললেও আপনারা অনেকে (সাংবাদিকেরা) কোনো কিছু মনে করছেন না। সেখান থেকে গোপনে টাকা নিচ্ছেন। সাংবাদিক সাহেবরা যখন ওখান থেকে পয়সা না পাচ্ছেন, তখন লিখছেন “বাংলাদেশে পুলিশ অকার্যকর হয়ে গেছে”। মাদকের বিস্তার নিয়ে কথা বলতে গিয়ে আইজিপি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার ঘটেছে। তৎকালীন সরকারি দলের নেতারা মাদক থেকে মাসোহারা পেতেন এবং পুলিশের কিছু সদস্যও এতে জড়িত ছিলেন।
তিনি বলেন, পুলিশ আগে নিজেদের ঘর পরিষ্কার করছে। গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। পাড়া-মহল্লায় মাদকের বিস্তার রোধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে আইজিপি বলেন, পুলিশ অতিরিক্ত কঠোরতা দেখালে ‘ফ্যাসিস্ট’ এবং নীরব ভূমিকা পালন করলে ‘দুর্বল’ বলে আখ্যা দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার যদি অনুমতি দেয় এবং প্রয়োজন হয়, তবে আমরা ক্রসফায়ারও করব। পুলিশকে ক্ষমতায়ন না করলে এবং আইন প্রয়োগের সুযোগ না দিলে সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। এসময় গুজব ও মিথ্যা প্রচারণায় কান না দিয়ে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান আইজিপি।
পুলিশের দক্ষতা ও যোগ্যতা নিয়ে সমালোচনার জবাবে আলী হোসেন ফকির বলেন, পুলিশকে অকার্যকর করে সব দায় পুলিশের ওপর চাপানো যাবে না। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশকে কাজ করতে হয়। এ জন্য পুলিশে শিক্ষিত ও যোগ্য জনবল প্রয়োজন। জুলাই অভ্যুত্থানের পর পুলিশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সে সময় পুলিশ সদস্যরা রাস্তায় দায়িত্ব পালন করতে ভয় পেতেন। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের জন্য স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ দিন-রাত কাজ করছে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে বক্তব্যে আইজিপি ব্যাংকিং খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ইসলামে সুদ ও ঘুষ নিষিদ্ধ। প্রকৃত ইসলামি ব্যাংকিংয়ে অংশীদারত্ব, নৈতিকতা ও স্বচ্ছতা থাকতে হবে। ব্যাংকিং খাতে অনিয়ম রোধে বাংলাদেশ ব্যাংকের তদারকি ও নজরদারি জোরদার করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘কে আসবে, আপা কবে আসবে ওইটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব, আইন ও সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেইটাই আমরা করব।’ পুলিশকে ব্ল্যাকমেল করার চেষ্টা কইরেন না, নিজেরাও ব্ল্যাকমেল হইয়েন না। দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন, এটা স্বীকার করে নিয়ে আইন ও সংবিধান অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে দিন। আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন করি নাই। কোনো আনওয়ান্টেড ফোর্স অ্যাপ্লাই করি নাই’ উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন, আপনারা দেখেছেন, জুলাই অভ্যুত্থানের পরে পুলিশের যে অবস্থা ছিল, পুলিশ রাস্তায় ডিউটি করতে ভয় পেত, কোথাও যেতে সাহস পেত না। সেই অবস্থা থেকে উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।
এই বিভাগের আরও খবর
‘সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ’
‘সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ’
দাম্মাম-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
দাম্মাম-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি
সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায়
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায়
প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
মাঝ আকাশে দরজা খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ
মাঝ আকাশে দরজা খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ
সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে’
‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে’
কক্সবাজারে রিসোর্টের আগুনে প্রাণ গেল তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
কক্সবাজারে রিসোর্টের আগুনে প্রাণ গেল তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
