বাংলাখবর
যেকোনো মুহূর্তে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান
বাংলা খবর ডেস্ক : দখলদার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। আর এই ক্ষেপণাস্ত্র হামলা ‘অত্যাসন্ন’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস মঙ্গলবার (১ অক্টোবর) নতুন এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, ইসরায়েলের একাধিক গুপ্তহত্যার পর ইরান জবাব দেওয়ার হুমকি দিয়ে আসছিল। কিন্তু এতদিন চুপ থাকলেও ইরানের এই জবাব এখন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে।
তবে ইসরায়েলে হামলা চালালে ‘কঠিন পরিণতি ভোগ করতে’ হবে বলে তেহরানকে যুক্তরাষ্ট্র সতর্কতা দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন এই কর্মকর্তা।
তিনি সংবাদমাধ্যমটিকে বলেছেন, “ইরানের এই হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে আমরা সক্রিয়ভাবে প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে সহায়তা করছি। আমরা তাদের বলেছি, ইরান থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিণতি হবে ভয়াবহ।”
এক্সিওস জানিয়েছে, গতকাল সোমবার লেবাননে ইসরায়েল স্থল হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরই ইরানের সম্ভাব্য হামলার সম্ভাবনা বেড়েছে।
গত ৩১ জুলাই হামাসের সাবেক প্রধান নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন। এরপর থেকেই ইসরায়েলকে জবাব দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান।
কিন্তু তারা এখন পর্যন্ত জবাব দেয়নি। এছাড়া গত দুই সপ্তাহে হিজবুল্লাহও ইসরায়েলে বড় হামলা চালানোর অনুমতি চাইলেও ইরান তা দেয়নি।
কিন্তু হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং লেবাননে স্থল হামলার কারণে ইরানের অবস্থান পরিবর্তন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ইরান এখন তাদের সবচেয়ে শক্তিশালী প্রক্সি বাহিনী হিজবুল্লাহর অস্তিত্ব রক্ষার চেষ্টা চালাবে। যেটিকে গত কয়েক দশকের চেষ্টায় তৈরি করেছে তারা।
সূত্র: এক্সিওস
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
