বাংলাখবর

‘মনে হচ্ছে বাংলাদেশ শুধু রেকর্ড করতেই এসেছে’

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে দুর্দান্ত প্রতাপ দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় ও শেষ টেস্টেও পাচ্ছে জয়ের সুবাস। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জিততে আগামীকাল শেষ দিনে ১৪৩ রান দরকার টাইগারদের। ঘরের মাঠে পাকিস্তানের এমন দৈন্যদশায় যারপরনাই হতাশ পাকিস্তানের সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক ভিডিও বার্তায় নিজের হতাশা ঝেড়ে শেহজাদ বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে আরও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড তৈরি করেছে। মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল শুধু রেকর্ড করতেই (পাকিস্তান) এসেছে।’

শেহজাদ বলেন, ‘পাকিস্তানের বোলাররা মাত্র ২৬ রানের মধ্যেই বাংলাদেশের ৬ উইকেট তুলে নিয়েছিল। কিন্তু তারপর, তোমরা তাদের ১৫০ রানের জুটি গড়তে দিয়েছ। এবং এটা ইতিহাসে প্রথমবার ঘটল যে ৩০ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যাওয়ার পর সপ্তম উইকেটে দেড় শ ছাড়ানো জুটি হলো, এটা ম্যাচ কেড়ে নিয়েছে।’

বাংলাদেশের প্রথম ইনিংসের শুরুর দিকে আধিপত্য দেখিয়েছেন দুই পেসার খুররম শেহজাদ ও মীর হামজা। এই দুজনের প্রশংসায় শেহজাদ বলেন, ‘একটা সময় মনে হয়েছিল, সবকিছুই নিয়ন্ত্রণের মধ্যে আছে। এই তরুণরা (শেহজাদ ও হামজা) ঘরোয়া ক্রিকেটে কঠোর পরিশ্রম করেছিল। ...তারা দীর্ঘদিন ধরে তাদের সুযোগের অপেক্ষায় ছিল এবং শেষমেশ তারা সুযোগ পেয়েছে। কারণ কিছু সিনিয়র বোলার অনুপস্থিত ছিল এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ তারা দিয়েছে।’

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়