বাংলাখবর
‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প বাস্তবায়নে চীন-নেপালের নতুন চুক্তি সই
বাংলা খবর ডেস্ক : ভারতের আপত্তি উপেক্ষা করে চীনের 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্প বাস্তবায়নে সহায়ক কয়েকটি চুক্তি সই করেছে নেপাল। এতে উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির।
বেইজিংয়ে চারদিনের সফরে যাওয়া নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের দিন মঙ্গলবার (৪ ডিসেম্বর) ৯টি চুক্তি সই হয়েছে। ভারতের তীব্র আপত্তিতে গত সাত বছর ধরে 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্পের বাস্তবায়ন স্থবির ছিলো।
জিনপিং বলেছেন, নেপালের জাতীয় অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার পাশাপাশি দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার চেষ্টাকে সমর্থন করে চীন। উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ করার জন্য বন্দর, পরিবহন, পাওয়ার গ্রিড, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রের সংযোগ ও সহযোগিতা জোরদার করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
আর প্রধানমন্ত্রী ওলী বলেছেন, নেপালকে ‘ভূমিবেষ্টিত দেশ’ থেকে ‘ভূমি-সংযুক্ত দেশে’ রূপান্তরিত করতে চীনের মূল্যবান সহায়তার জন্য কাঠমাণ্ডু কৃতজ্ঞ।
গত জুলাইয়ে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া ওলিকে ভারতে প্রথম বিদেশ সফর শুরুর জন্য আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। গত সোমবার চীনে যাওয়ার মাধ্যমে চলতি মেয়াদে প্রথম বিদেশ সফর শুরু করেছেন ওলি।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
