বাংলাখবর

৮ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে সোনা জিতল স্পেন

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ফুটবলে স্পেন সবশেষ সোনা জিতেছিল ১৯৯২ সালে। ৩২ বছর ফের সোনা জয়ের লক্ষ্য নিয়েই গতকাল ফাইনালে মাঠে নেমেছিল স্প্যানিশরা, তাদের প্রতিপক্ষ ফ্রান্সের অপেক্ষাটা অবশ্য আরও দীর্ঘ, ৪০ বছর আগে গ্রেটেস্ট শো অন আর্থে সর্বোচ্চ সাফল্য পেয়েছিল দলটি। ফাইনালে তাই দুই দলেরই লক্ষ্য ছিল দীর্ঘ অপেক্ষা ঘোচানোর। এমন লক্ষ্য নিয়ে খেলতে নেমে দুই দলই খেলেছে দারুণ। তবে অতিরিক্ত সময়ে জোড়া গোল হজম করে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের, শেষ হাসি হেসেছে কদিন আগেই ইউরো জেতা স্পেন।

পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে স্পেনের বিপক্ষে শুরটা দারুণ করেছিল ফ্রান্স। ম্যাচের ১১ মিনিটেই দলকে এগিয়ে দেন এনজো মিলো। অবশ্য শুরুতে লিডের দেখা পেলেও তা সাত মিনিটের বেশি ধরে রাখতে পারেনি ফরাসিরা। ১৮ মিনিটের মাথায় সমতায় ফেরে স্প্যানিশরা, দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে ফারমিন লোপেজ।

এদিকে সমতায় ফেরার পর দুই গোলের লিড নিতে খুব বেশি সময় নেয়নি স্প্যানিশরা। স্প্যানিশদের সমতায় ফেরানো লোপেজ ২৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করার মিনিট তিনেক পরই লক্ষ্যভেদ করেন অ্যালেক্স বায়েনা। ফ্রি কিক থেকে তাঁর করা দুর্দান্ত গোলেই স্কোরলাইন ৩-১ করে স্পেন।

এদিকে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ফরাসিরা। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে স্পেনের রক্ষণ। ধারাবাহিক আক্রমণের ফল হিসেবেই ম্যাচের ৭৯ মিনিটে গোলের দেখা পায়্য স্বাগতিকরা। এরপর যোগ করা সময়ে আরও এক গোল করলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

তবে অতিরিক্ত সময়ে আর গোলের দেখা পায়নি ফ্রান্স। ওদিকে ১০০ মিনিটে স্পেনকে এগিয়ে দেন সের্হিও কামেয়ো। এরপর ১২০ মিনিটে এই স্প্যানিশ ফুটবলার নিজের দ্বিতীয় গোলটি করলে শেষ পর্যন্ত জিয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়