বাংলাখবর

৮৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো চেন্নাই টেস্টের প্রথম দিনে

স্পোর্টস ডেস্ক : অল্প সময়েই ভারতীয় স্কোয়াডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ক্যারিয়ারের শুরু থেকেই তিন ফরম্যাটের উপযোগী ছন্দে ব্যাট চালিয়েছেন। টেস্টে মাত্র ৯ ইনিংসেই স্পর্শ করেছেন হাজার রানের মাইলফলক।

চেন্নাই টেস্টের প্রথম দিনে সকালের আলোতে যখন ভারতের বাকি ব্যাটাররা ভুগেছেন, জয়সওয়াল তখনও ছিলেন দারুণ ছন্দে। ওপেনিংয়ে ক্রিজে এসে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম ফিফটি। সঙ্গে ভেঙেছেন ৮৯ বছরের আগের এক রেকর্ড।

ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম ১০টি হোম ম্যাচেই ৭৫০ রান করা ব্যাটার এখন ভারতের যশস্বী জয়সওয়াল। আর এই কীর্তির পথে তিনি ৮৯ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি জর্জ হ্যাডলির করা রেকর্ড ভেঙেছেন। ক্যারিয়ারের প্রথম ১০ হোম টেস্টে হ্যাডলি করেছিলেন ৭৪৭ রান। ১১৮ বলে ৫৬ রানের ইনিংসে সেই রেকর্ড ছাড়ালেন ভারতীয় ওপেনার।

ঘরের মাঠে আগের ৯ ইনিংসে ৭১২ রান ছিল জয়সওয়ালের। আজ প্রথম সেশনে ৩৭ রান করার পর সেটাকে টপকে যান তিনি। পরে সেটা আরও বাড়িয়েছেন, করেছেন ফিফটিও। ৫৬ রানে যখন আউট হন তখন রেকর্ড গড়া রান নিয়ে গেছেন ৭৬৮ পর্যন্ত।

রেকর্ডের পথে জর্জ হ্যাডলি ছাড়াও পাকিস্তান কিংবদন্তি জাভেদ মিয়াদাদের রেকর্ডটি ৭৪৩ রানের। আগেই জয়সওয়ালের পেছনে ছিলেন ৬৮৭ রান করা জিম্বাবুয়ের ডেভ হিউস্টন এবং ৬৮০ রান করা উইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস।

এমনকি চলতি বছরে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও এখন জয়সওয়াল। ১২ ইনিংসে তার রান ৭৯৬। ২১ ইনিংসে ৯৮৬ রান করে সবার ওপরে জো রুট। তিনে আছেন ৭৪৮ রান করা কামিন্দু মেন্ডিস।

চলতি বছরে ঘরের মাঠে সব টেস্টেই কমপক্ষে একবার ৫০ রান করেছেন জয়সওয়াল। সঙ্গে ভারতের ক্রিকেট ইতিহাসেও হয়েছে রেকর্ড। ভারতের হয়ে প্রথম ১০ টেস্টে সর্বোচ্চ ৯ বার পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছেন সুনীল গাভাস্কার। জয়সওয়াল এখন পর্যন্ত ৮ বার পঞ্চাশ পেরিয়েছেন। দ্বিতীয় ইনিংসেও ৫০ করতে পারলে স্পর্শ করবেন গাভাস্কারের কীর্তিকে। 

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়