বাংলাখবর
২২৫ কোটি ডলারের মার্কিন অস্ত্র কিনছে সৌদি ও আমিরাত
বাংলা খবর ডেস্ক : সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে নতুন করে ২২৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যার মধ্যে রয়েছে ২২০ এআইএম-নাইন এক্স ব্লক-টু সাইড উইন্ডার ট্যাকটিক্যাল মিসাইল এবং ২৫ কোটি ১৮ লাখ ডলার মূল্যের সংশ্লিষ্ট সরঞ্জাম। প্রায় একই ধরনের অস্ত্র আরব আমিরাতের কাছেও বিক্রি করবে দেশটি।
এদিকে আমেরিকা ২৫০৩ এজিএম-১১৪আর-থ্রি হেলফায়ার-টু ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য বিক্রয়ও অনুমোদন করেছে। পেন্টাগন বলেছে, "প্রস্তাবিত অস্ত্র বিক্রি চুক্তি সৌদি আরবের বর্তমান এবং ভবিষ্যত হুমকি মোকাবেলার সক্ষমতা বাড়াবে। এ ছাড়া মার্কিন বাহিনী ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর হাতে থাকা সিস্টেমগুলোর সঙ্গেও আন্তঃকার্যক্ষমতা উন্নত করবে।"
এই অনুমোদনের বিষয়টি এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে যখন সামরিক উত্তেজনা চরমে। এমনকি যেকোনো সময় ভয়াবহ যুদ্ধও শুরু হতে পারে। আশংকা করা হচ্ছে আগামীয়ে ইরান-ইসরায়েল সংঘাত শুরুর কথা মাথায় রেখেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে নতুন করে এসব অস্ত্র কিনতে যাচ্ছে।
আল আরাবিয়া বলছে, দেশ দুটির সঙ্গে উচ্চ ক্ষমতার বিস্ফোরক অ্যান্টি-ট্যাঙ্ক ট্রেসার কার্তুজ, সেইসাথে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, হাউইটজার, মেশিনগান এবং গোলাবারুদ বিক্রিরও চুক্তি হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সৌদি আরবের প্রতিরক্ষার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
