বাংলাখবর
২০ হাজার বাংলাদেশি পাসপোর্ট ফেরত দিলো ভারত
বাংলা খবর ডেস্ক : ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে ২০ হাজারের বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এই পদক্ষেপ নিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যাতে অনেক আবেদনকারী অচলাবস্থার মধ্যে পড়ে গিয়েছেন।
গণমাধ্যমটি জনিয়েছে, বর্তমানে শুধুমাত্র সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো প্রক্রিয়া করা হচ্ছে, অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদনও অন্তর্ভুক্ত রয়েছে, যেমন- মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডবল-এনট্রি ভিসা।
প্রতিবেদনে বলা হয়, ভারতে দর্শণার্থীদের ভ্রমণে একটি উল্লেখযোগ্য অবদানকারী হচ্ছে বাংলাদেশ। শুধুমাত্র ২০২৩ সালে বাংলাদেশি নাগরিকদের প্রায় ১৬ লাখ ভিসা ইস্যু করা হয়েছিল, যার মধ্যে প্রায় সাড়ে চার লাখ ভিসা চিকিৎসার উদ্দেশ্যে ইস্যু করা হয়েছিল। তবে ৫ আগস্ট থেকে, ভিসা প্রদান কঠোরভাবে সীমাবদ্ধ করেছে ভারত।
প্রতিবেদন অনুসারে, যেহেতু বাংলাদেশে কূটনৈতিক মিশনের অভাব রয়েছে। তাই বাংলাদেশিরা প্রায়শই অন্যান্য দেশের ভিসা পেতে ভারতের উপর নির্ভর করে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে। এখন দুর্গাপূজা ঘনিয়ে আসার সাথে সাথে উদ্বেগ আরও বাড়ছে, কারণ ভিসা আবেদনের উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা উৎসবে যোগ দিতে পশ্চিমবঙ্গ ভ্রমণ করতে ইচ্ছুক তারা বেশ বিপাকে পড়েছেন। উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে হাইকমিশন সতর্কতা অবলম্বন করছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
