বাংলাখবর
হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
বাংলা খবর ডেস্ক : ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বুধবার (১৭ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলার জবাবে হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে এক বিবৃতিতে সুলিভান বলেছেন, ‘আজ, এসব অব্যাহত হুমকি ও হামলার জবাবে যুক্তরাষ্ট্র, আনসারুল্লাহ, যারা হুথি নামে পরিচিত, তাদের বিশেষ বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিচ্ছে।’
তবে তিনি সঙ্গে এও উল্লেখ করেছেন, তাদের এই ঘোষণা ৩০ দিন পর কার্যকর হবে। যদি হুথিরা লোহিত সাগর ও আদেন সাগরে হামলা বন্ধ করে দেয় তাহলে এই ঘোষণা পুনর্মূল্যায়ন করা হবে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত তিন মাস ধরে বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। এই হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী বা ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। তাদের এসব হামলার কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
হুথিদের হামলা ঠেকাতে গত শুক্রবার ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই হামলার পর হুথিরা হুমকি দেয়, লোহিত সাগরে এখন থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।
হুথিদের হামলার ভয়ে যুক্তরাষ্ট্র তাদের মালিকানাধীন সব ধরনের জাহাজকে লোহিত সাগর এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে।
সূত্র: আলজাজিরা
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
