বাংলাখবর

এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ

বাংলা খবর ডেস্ক : কানাডার প্রবীণ রাজনীতিবিদ জিন ক্রিটিয়েন প্রতিবেশী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রে সংযুক্ত করার প্রস্তাবকে তিনি ‘পুরোপুরি অগ্রহণযোগ্য অপমান’ এবং ‘সার্বভৌমত্বের জন্য নজিরবিহীন হুমকি’ হিসাবে বর্ণনা করেন।

১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৯১ বছর বয়সী এই নেতা বলেন, ‘আমদের হয়তো সহজ-সরল মনে হতে পারে। আমরা মৃদুভাষী। তবে কোনো ভুল করবেন না। আমাদের মেরুদণ্ড এবং দৃঢ়তা রয়েছে।’

স্থানীয় সময় রোববার গ্লোব অ্যান্ড মেইলে প্রকাশিত এক নিবন্ধে ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে ক্রিটিয়েন বলেন, ‘আপনি কি ভাবতে পারেন যে, আমেরিকায় যোগ দিতে কানাডিয়ানরা কখনো বিশ্বের সেরা দেশকে হাতছাড়া করবে?’

সাবেক এই প্রধানমন্ত্রী পরামর্শ দেন, সীমান্তের ওপার থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র আসা এবং নর্থওয়েস্ট প্যাসেজকে কানাডার আঞ্চলিক জলসীমা হিসেবে স্বীকৃতি দিতে ওয়াশিংটনের অনীহা নিয়ে কানাডার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়া উচিত। এছাড়াও অটোয়াকে পানামা, মেক্সিকো, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বাহিনীতে যোগ দিতে হবে।

৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর থেকে ট্রাম্প বারবার কানাডা দখলের ধারণাটি উত্থাপন করে আসছেন। কানাডার পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দেন।

গত সপ্তাহে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে একটি মানচিত্র পোস্ট করেন ট্রাম্প, যেখানে যুক্তরাষ্ট্র ও কানাডাকে একক দেশ হিসেবে দেখানো হয়। পুরো মানচিত্রের উপর 'যুক্তরাষ্ট্র' শব্দটি চাপিয়ে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা