বাংলাখবর
হিজবুল্লাহর হুশিয়ারি, সিনওয়ারের মৃত্যুতে যুদ্ধের নতুন পর্ব শুরু
বাংলা খবর ডেস্ক : ইসরাইলি বাহিনীর হামলায় মাত্র কয়েকমাস আগে ইরানে নিহত হয়েছিলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। তার জায়গায় হামাসের নতুন প্রধান হয়েছিলেন ইয়াহিয়া সিনওয়ার। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের বুকে অতর্কিত বিস্ময়কর হামলার মূল পরিকল্পনাকারী ভাবা হয় সিনওয়ারকে।
বুধবার দক্ষিণ গাজার রাফাহর এক ভবনে ইসরাইলি বাহিনীর অভিযানে নিহত হন সিনওয়ার। তার মৃত্যুতে লেবাননে লড়াইরত ইরানপন্থি হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছে, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের নতুন পর্বে প্রবেশ করতে যাচ্ছে তারা।
ইরানের মিত্র এই স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে রয়েছে ‘গাইডেড’ ক্ষেপণাস্ত্র।তারা এতোদিন এই অস্ত্র ইসরাইলের বিরুদ্ধে ব্যবহার করেনি।এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আজ ডেইলি সাবাহ।
শুক্রবারে সকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন পর্ব শুরু হচ্ছে। এখন থেকে ইসরাইলি তারা সৈন্যদের লক্ষ্যবস্তুতে নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।
বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলি শত্রুর সঙ্গে যুদ্ধে একটি নতুন এবং ক্রমবর্ধমান পর্যায়ে রূপান্তরের ঘোষণা দেওয়া হচ্ছে। প্রথমবারের মতো নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে।
হিজবুল্লাহ বলেছে, গত ১ অক্টোবর লেবাননে স্থল আক্রমণ শুরু করার পর থেকে ৫৫ ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়া একইসঙ্গে কমপক্ষে ৫০০ জনেরও বেশি ইসরাইল সেনা ও অফিসার আহত হয়েছে।
এর আগে ইসরাইলি বাহিনী জানিয়েছে, গত বুধবার পরিচালিত এক অভিযানে হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন এবং তার মরদেহ শনাক্ত করার প্রক্রিয়া শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেন, সিনওয়ার রাফাহের তাল আল-সুলতান এলাকায় নিহত হয়েছেন।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
