বাংলাখবর
হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে ছাড়ানো উক্তি মিথ্যা
বাংলা খবর ডেস্ক : বাংলাদেশের পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে দাবি করা হয় যে, একটি পডকাস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্প বলেছেন, হাসিনা যেহেতু পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে ছড়ানো এই উক্তি মিথ্যা বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সংস্থাটির তথ্য যাচাই টিম জানিয়েছে ট্রাম্পকে জড়িয়ে সামাজিক যোগাযেগামাধ্যমে যে তথ্য ছাড়ানো হয়েছে তা মিথ্যা বা ভুয়া। হাসিনাকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি ডনাল্ড ট্রাম্প।
এএফপি’র খবরে বলা হয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানোর কয়েক মাস পর শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন যে, হাসিনা পদত্যাগ না করায় এখনও তিনিই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু ট্রাম্প ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নির্বাচিত এ মার্কিন প্রেসিডেন্ট।
বার্তা সংস্থাটির খবরে আরও বলা হয়, পিডিবি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট-ডেভিডের সঙ্গে বসে আলাপচারিতা করছেন ট্রাম্প, এমন একটি ছবি ফেসবুকের ওই পোস্টে যুক্ত করা হয়েছিল। ছবির উপরে বাংলায় লেখা ছিল, ‘আমি মনে করি হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: ট্রাম্প’। একই দাবি করে ফেসবুকে এমন আরও অনেক পোস্ট দেয়া হয়েছে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের এমন মন্তব্যের পরই হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে এমন ভুয়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যা সত্য নয়।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
