বাংলাখবর
হাসান নাসরাল্লাহ নিহতের পর প্রথমবারের মতো বার্তা দিলেন হিজবুল্লাহ উপপ্রধান
বাংলা খবর ডেস্ক : হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ ও বহু শীর্ষ কমান্ডার নিহত হলেও লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধাদলটির উপপ্রধান শেখ নাঈম কাসেম। হাসান নাসরাল্লাহ নিহতের পর প্রথমবারের মতো সোমবার (৩০ সেপ্টেম্বর) এই বার্তা দিলেন তিনি। খবর আলজাজিরার।
শেখ নাঈম কাসেম বলেন, লেবাননে সাম্প্রতিক বোমাবর্ষণে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা সত্ত্বেও ইসরায়েল হিজবুল্লাহর সামরিক সক্ষমতায় আঘাত হানতে পারেনি। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে হিজবুল্লাহ।
তার দাবি, গত শুক্রবার হাসান নাসরাল্লাহ নিহত হলেও হিজবুল্লাহর কার্যক্রম একই গতিতে, বলতে গেলে তার থেকেও বেশি গতিতে চলমান রয়েছে।
তিনি আরও বলেন, হিজবুল্লাহ শিগগিরই অভ্যন্তরীণ বন্দোবস্তের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবে। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
কামেস বলেন, যদি ইসরায়েলিরা স্থল অভিযান চালাতে চায়, তাহলে প্রতিরোধ বাহিনী এর জন্য পুরোপুরি প্রস্তুত। হিজবুল্লাহ তার প্রধান লক্ষ্যগুলো অর্জনের জন্য লড়াই চালিয়ে যাবে। যদিও ইসরায়েল লেবাননে বেসামরিক লোকদের বিরুদ্ধে আক্রমণ ও গণহত্যার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
এর আগে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে। তিনি ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
