বাংলাখবর

হামাস জিম্মিদের মুক্তি না দিলে রমজানেও গাজায় হামলা চলবে: ইসরায়েল

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া হলে পবিত্র রমজান মাসেও গাজায় হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল সরকার। গত রোববার এ হুঁশিয়ারি দেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ।

গান্তজ বলেন, ‘রমজানের মধ্যে জিম্মি ব্যক্তিরা যদি নিজ বাসায় (ইসরায়েল) না ফিরতে পারেন, তাহলে রাফাসহ গাজার সব জায়গায় লড়াই চলবে। হামাসের সামনে একটি পথ খোলা আছে। তারা আত্মসমর্পণ করতে পারে; জিম্মিদের মুক্তি দিতে পারে। তাহলে গাজার বেসামরিক মানুষ রমজানে রোজা পালন করতে পারবেন।’

গত ৭ অক্টোবর ইসরায়েলের হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মিও করেন হামাস যোদ্ধারা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত উপত্যকাটিতে ২৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় আকাশ থেকে বোমা হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। হামলার মুখে প্রাণ বাঁচাতে উপত্যকাটির ১৪ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন একেবারে দক্ষিণে রাফা এলাকায়। সেখানে চরম মানবেতরভাবে জীবন কাটাচ্ছেন তাঁরা। দেখা দিয়েছে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট।

এরই মধ্যে রাফা এলাকায়ও স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা এ সিদ্ধান্তের বিরোধিতা করলেও তা তোয়াক্কা করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর ভাষ্য, পুরোপুরি জয় না পাওয়া পর্যন্ত থামবে না ইসরায়েলি বাহিনী।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স