বাংলাখবর
সুয়ারেজের জোড়া গোলে প্রথম দল হিসেবে প্লে-অফে ইন্টার মায়ামি
স্পোর্টস ডেস্ক : লুইস সুয়ারেজের জোড়া গোলে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। প্লে-অফ নিশ্চিতের ম্যাচে সিনসিনাটির বিপক্ষে ২–০ গোলের জয় পেয়েছে মায়ামি।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যে মায়ামিকে এগিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বক্সের ভেতর বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন তিনি।
এর মিনিট পাঁচেক পর আবারও লক্ষ্যভেদ করেন তিনি। মাতিয়াস রোহাসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তিনি।
তবে ৬ মিনিটে দুই গোল করে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল ব্যবধান আরো বড় হতে যাচ্ছে। কিন্তু সেটা হয়নি।
ওই দুই গোলেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে ৪২ মিনিটে টমাস আভিলেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের বাকি সময় মায়ামিকে ১০ জন নিয়েই খেলতে হয়েছে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে মায়ামি।
এ জয়ে ৮ ম্যাচ হাতে রেখেই প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে মায়ামি।
ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। লিগে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির পয়েন্ট ২৬ ম্যাচে ৪৮।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়