বাংলাখবর

সাহারা মরুভূমিতে ৫০ বছরে বিরল বন্যার দৃশ্য, ২৪ ঘণ্টায় ২০৩ মি.মি. বৃষ্টির রেকর্ড

বাংলা খবর ডেস্ক : মরুভূমিতে খেজুর গাছ এবং বালির টিলাগুলোর মাঝ দিয়ে নীল পানির উপহ্রদ তৈরি হওয়ার মতো বিরল ঘটনা ঘটেছে।

সাহারা মরুভূমির মরক্কো অংশে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ২০৩ মিলিমিটার বা ৮ ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মরক্কোর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা হুসাইন ইউয়াবেব বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, এত অল্প সময়ের মধ্যে এতো ভারী বৃষ্টিপাত আমরা গত ৫০ বছরে দেখিনি।

রাজধানী রাবাত থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণে অবস্থিত গ্রাম তাগুনিতে ২৪ ঘণ্টার মধ্যে ১০০ মিলিমিটারের (৩ দশমিক ৯ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট ইমেজে দেখা গেছে,  ৫০ বছর ধরে শুকনো থাকা জাগোরা এবং তাতার মধ্যে অবস্থিত ইরিকুই হ্রদ বৃষ্টির পানিতে পূর্ণ হয়ে উঠেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ২০৩ মিলিমিটার বা ৮ ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্ধ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো সাহারা মরুভূমিতে এমন বিরল ধরনের বন্যা হয়েছে। সেই সঙ্গে প্রকাশিত হয়েছে বন্যার বিরল এবং অনন্য ছবি। সেপ্টেম্বরে দু’দিনের ভারী বর্ষণে দক্ষিণ-পূর্ব মরক্কোর বিভিন্ন এলাকায় বাৎসরিক গড়ের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে এবং এতে বন্যা দেখা দিয়েছে বলে মরক্কোর আবহাওয়া সংস্থার কর্মকর্তারা অক্টোবরের শুরুর দিকে জানিয়েছেন।

ভারী বৃষ্টির ফলে ওই মরুভূমিতে খেজুর গাছ এবং বালির টিলাগুলোর মাঝ দিয়ে নীল পানির উপহ্রদ তৈরি হওয়ার মতো বিরল ঘটনা ঘটেছে। দক্ষিণ-পূর্ব মরক্কোর মরুভূমিটি বিশ্বের সবচেয়ে শুষ্ক স্থানগুলোর মধ্যে একটি এবং গ্রীষ্মের শেষের দিকে খুব কমই বৃষ্টিপাত হয়। টানা ৬ বছর ধরে চলা খরা মরোক্কোর বেশিরভাগ অংশের জন্য সৃষ্টি করেছে চ্যালেঞ্জ। এর ফলে কৃষকরা জমিতে চাষাবাদ না করে ফেলে রাখতে বাধ্য হয়েছে এবং শহর ও গ্রাম থেকে পানি সরবরাহ করতে হচ্ছে। মরুবাসী আশা করছেন, পানি সরবরাহের জন্য মরুভূমির নিচে বিশাল ভূগর্ভস্থ পানির স্তরগুলো পুনরায় পূরণ হবে এই বৃষ্টিপাতের ফলে। অঞ্চলটির বাঁধযুক্ত জলাধারগুলো সেপ্টেম্বরে রেকর্ড পরিমাণ ভরাট হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে সেপ্টেম্বরের এই বৃষ্টিপাত খরা দূর করতে কতদূর সহায়তা করবে তা স্পষ্ট নয়। খবর সিএনএনের।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা