বাংলাখবর

সালাউদ্দিনকে পদত্যাগে ৭ দিনের আলটিমেটাম

স্পোর্টস ডেস্ক : একসময় দেশের সেরা ফুটবলার হিসেবে খ্যাতি ছিল কাজী সালাউদ্দিনের। সেই খ্যাতির পিঠে চড়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হন। ফুটবল অন্তঃপ্রাণ সালাউদ্দিনের হাত ধরে দেশের ফুটবল এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা ছিল সবার। তবে সে আশায় গুঁড়েবালি! দুর্নীতি আর রাজনৈতিক প্রভাবের প্রদর্শনীতে দেশের ফুটবল এখন রুগ্ন।

দেশে ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন মহল থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছে। বাংলাদেশ ফুটবল আলট্রাস নামে ফুটবলভক্তদের একটি সংগঠন তার পদত্যাগ দাবি করেছিল। এবার বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামও সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে।

ফোরামের পক্ষ থেকে বলা হয়, ‘বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও তার যাবতীয় অনিয়ম ও দুর্নীতির অন্যতম সহযোগী মাহফুজা আক্তার কিরণকে অবিলম্বে বাফুফে হতে পদত্যাগ করতে হবে। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে এক দফা দাবি জানাচ্ছি। আমাদের এই দাবি মানার জন্য বাফুফেকে সাত দিনের সময় দেওয়া হলো। দাবি মানা না হলে আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

সালাউদ্দিন ও কিরণের পদত্যাগের পাশাপাশি আরও কয়েকটি দাবির কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। এর মধ্যে বাফুফের কার্যনির্বাহী কমিটিতে সভাপতির একক ক্ষমতা কমানো, সংস্থাটিতে অবৈধভাবে নিয়োগ বন্ধ করে সৎ, যোগ্য এবং দক্ষ কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি দুর্নীতিগ্রস্ত একাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করার কথা বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়