বাংলাখবর
সাকিবের রেকর্ডে ভর করে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ। প্রথম দুটিতে হেরে সিরিজ খোয়ানোর পর ধবল ধোলাইয়ের শঙ্কা তৈরি হয়েছিল। তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৫০ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে টাইগাররা।
এদিন ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলার পর বল হাতে নিয়েছেন ৪টি উইকেট। এদিন ওয়ানডেতে ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড বুকে ঢুকে পড়েন সাকিব। বিশ্ব অলরাউন্ডারদের এলিট ক্লাবে সাকিবের অবস্থান এখন তিনে। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব।
সাগরিকায় টস জিতে আগে ব্যাটিং করে ২৪৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। ২৪৭ রানের ছোট্ট লক্ষ্য পেরোতে গিয়ে বারবার হোঁচট খেয়েছে শক্তিশালী ব্যাটিং লাইনের ইংলিশরা। সাকিবের ঘুর্ণি আর এবাদতের স্পিডের কাছে পরাস্ত হয়ে বঞ্চিত হয়েছে ধবল ধোলাইয়ের সুযোগ থেকে। ১৯৬ রানেই শেষ হয় ইংলিশদের ইনিংস।
তবে এদিন ইংলিশদের হয়ে ব্যাট হাতে প্রায় সবাই রান করার চেষ্টা করেন। ফিল সল্ট ৩৫, জেমস ভিন্স ৩৮, ক্রিস ওকস ৩৪, জস বাটলার ২৬, স্যাম কারান ২৩ এবং জেসন রয় ১৯ রান করেন।
টাইগারদের হয়ে বল হাতে সাকিবের ৪টি ছাড়াও এবাদত ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়