বাংলাখবর
সাকিবের আঙুলে ‘অস্ত্রোপচার’, তামিমের ইঙ্গিত কোন দিকে
স্পোর্টস ডেস্কে : চেন্নাই টেস্টটি একদমই ভালো কাটছে না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের, বিশেষ করে বোলিংয়ে। প্রথম ইনিংসে ৮ ওভার বল করে ৫০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার বল করে ৭৯ রান দিয়েও পাননি উইকেটের দেখা। এর মধ্যে প্রথম ইনিংসে সাকিবকে বোলিংয়ে দেখা গেছে ৫২ ওভার পার হওয়ার পর।
দলের সবচেয়ে অভিজ্ঞ ও সফলতম বোলারকে এত পরে বোলিংয়ে আনা নিয়েও উঠেছে প্রশ্ন। বিষয়টি নিয়ে কথা উঠেছে ধারাভাষ্য কক্ষেও। কথা হয়েছে তার কম বোলিং করা ও বোলিংয়ের ধার কমে নিয়ে যাওয়া নিয়েও।
সাকিবের বোলিং নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ধারাভাষ্যের দায়িত্বে থাকা মুরালি কার্তিক। চেন্নাই টেস্টের তৃতীয় দিন সকালে সাকিবের সঙ্গে কথা বলেছেন তিনি। কার্তিক জানিয়েছেন, সাকিবের বোলিং আঙুলে (তর্জনি) অস্ত্রোপচার করানো হয়েছে। এজন্য ঠিকভাবে আঙুল নাড়াতে পারছেন না সাকিব। বল গ্রিপেও সমস্যা হচ্ছে। এছাড়া কাঁধেও সমস্যা আছে তার।
সাকিবের শারীরিক অবস্থা নিয়ে অবশ্য বিসিবি কিছুই জানায়নি। এই বিষয়টি নিয়েই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উদ্দেশে ধারাভাষ্যের দায়িত্বে থাকা তামিম ইকবাল বলেছেন, ‘মুরালি কার্তিক যা বললেন, সত্যিই যদি সাকিবের আঙুলে সমস্যা থাকে, তাহলে তো টিম ম্যানেজমেন্টের আগে থেকেই তা জানার কথা। তিনি ঠিকমতো বল করতে পারছেন না, মানে বাংলাদেশ কার্যত চার জন প্রথম সারির বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের তো এটা জানার কথা! অবশ্যই এই ব্যাপারটি তাদের দেখা উচিত।’
তামিম কোন দিকে ইঙ্গিত করেছেন সেটি সহজেই অনুমেয়। সাকিব ছাড়াও ভারত সফরে বাংলাদেশ দলে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের মতো স্পিনার আছে। সেক্ষেত্রে সাকিবের বিকল্প হিসেবে তাদের কেউ সুযোগ পেতেই পারতেন।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়