বাংলাখবর

সাইফ আলীর ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে আদালতের স্থগিতাদেশ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খান ও তার পরিবার তাদের  ১৫ হাজার কোটি রুপির নবাব সম্পত্তি নিয়ে কম ভোগান্তি পোহায়নি। এবার এবার তাদের জন্য বেশস্বস্তির খবর এসেছে ভোপালের নবাব হামিদুল্লাহ খানের ২৫ বছর পুরোনো সম্পত্তি বিরোধ মামলায়। ১৫ হাজার কোটি রুপির এই বিশাল সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। তবে ২০২৫ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে।

গত জুলাই মাসে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে নিম্ন আদালতের আদেশ বাতিল করে। সেই নিম্ন আদালতের রায়ে সাইফ আলী খান, তার দুই বোন সোহা আলি খান ও সাবা সুলতান, এবং তাদের মা শর্মিলা ঠাকুরকে নবাব হামিদুল্লাহ খানের বৈধ উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল। হাইকোর্ট সেই রায় ফিরিয়ে দিয়ে মামলাটি নতুন করে শুনানির জন্য নিম্ন আদালতে পাঠানোর নির্দেশ দেয়।

আর শুক্রবার (৮ আগস্ট) বিচারপতি পি.এস. নারসিমহা ও অতুল চন্দুরকর সমন্বয়ে গঠিত বেঞ্চ ওমর ফারুক আলি ও রাশিদ আলির করা এক আবেদন শুনানি করে। তারা নবাব হামিদুল্লাহ খানের বড় ভাইয়ের বংশধর। এই আবেদনেই হাইকোর্টের ৩০ জুনের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করে।

ঘটনার সূত্র পাত ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি। ঐ দিন ট্রায়াল কোর্টের রায়ে নবাবের মেয়ে সজিদা সুলতান, তার প্রয়াত ছেলে মনসুর আলি খান (সাইফ আলি খানের বাবা), এবং তার উত্তরাধিকারী সাইফ আলী খান, সোহা, সাবা ও শর্মিলা ঠাকুর নবাবের সম্পত্তির একমাত্র দাবিদার হিসেবে ঘোষিত হন। তবে পরে হাইকোর্ট সেই রায় বাতিল করে দেয়। আর এরপর থেকেই নিজেদের সম্পত্তি নিয়ে লড়াই করে নবাব পরিবার।

মধ্যপ্রদেশ হাইকোর্ট গত মাসে সাইফ আলী খানের দীর্ঘদিনের আবেদনও খারিজ করে দেয়। সেই আবেদনে তিনি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন, যেখানে সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে ভোপালের এই সম্পত্তি ‘শত্রু সম্পত্তি’ হিসেবে গণ্য হবে। আদালত তখন নিম্ন আদালতকে নির্দেশ দেয় এক বছরের মধ্যে মামলার শুনানি শেষ করতে। সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের ফলে আপাতত সাইফ আলী খান ও তার পরিবার সম্পত্তি নিয়ে আরও সময় পেলেন, তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও অনিশ্চিত রয়ে গেছে।

সূত্র: ইয়োন

এই বিভাগের আরও খবর

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর