বাংলাখবর

ট্রাম্প প্রশাসনের ভিন্নসুর: ওয়াশিংটনের চিঠি সত্ত্বেও কূটনীতি নিয়ে সংশয়ে তেহরান

বাংলা খবর ডেস্ক : ইরানের সাথে সামরিক সংঘাত এড়াতে শান্তি আলোচনার উদ্যোগ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানি কর্মকর্তা মহসেন রেজাইয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তবে এই কূটনৈতিক পদক্ষেপ বাস্তবায়নে ভ্যান্সের সক্ষমতা এবং ট্রাম্পের অসংলগ্ন মনোভাব নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও সংশয়।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সাথে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত এড়িয়ে চলার পক্ষপাতী মনে করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ যুদ্ধ শুরুর আগে থেকেই ভ্যান্স কূটনৈতিক প্রচেষ্টাকে জোরদার করার পক্ষে ছিলেন বলে মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

কিন্তু এই সর্বসাম্প্রতিক চিঠি প্রেরণের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভ্যান্সের মধ্যে সমন্বয়ের অভাব প্রকাশ পেয়েছে। মার্কিন গণমাধ্যম 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নির্দেশেই ভ্যান্স এই চিঠি পাঠিয়েছেন। তবে ট্রাম্প এই দাবি অস্বীকার করে সাংবাদিকদের জানান, তিনি ভ্যান্সকে যোগাযোগ করার অনুমোদন দিয়েছিলেন কেবল "চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মানবিক সহায়তার" বিষয়ে কথা বলার জন্য।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপ-পরিচালক আলী ওয়ায়েজ আল জাজিরাকে জানান, তেহরান মূলত ভ্যান্সকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখে যার প্রেসিডেন্টের কাছে প্রভাব রয়েছে এবং যিনি যুদ্ধের সম্ভাব্য ব্যর্থতার মাশুল সম্পর্কে সচেতন। ওয়ায়েজের ভাষায়, “ট্রাম্প সংঘাত বাড়িয়ে সুবিধা নিতে পছন্দ করেন, অন্যদিকে ভ্যান্স পরিস্থিতির অবনতিজনিত ক্ষতির বিষয়ে বেশি সচেতন। তবে একটি নির্ভরযোগ্য মাধ্যম একা এত বড় নীতিগত মতপার্থক্য দূর করতে পারবে না।”

সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির ইরান বিষয়ক গবেষক রুজবে পার্সি ভ্যান্সকে ট্রাম্প প্রশাসনের ভেতর ইরানের বিষয়ে একটি "যুক্তিবাদী কণ্ঠস্বর" হিসেবে বর্ণনা করে বলেন, তার দৃষ্টিভঙ্গি তুলনামূলক কম পরিবর্তনশীল। কিন্তু তিনি আরও যোগ করেন, ভ্যান্সের অবস্থান প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত বদলানোর মতো শক্ত নয়। ফলে ভ্যান্স নিজে কোনো ফল এনে দিতে না পারা পর্যন্ত তেহরানের নেতারা এই চিঠিকে খুব একটা গুরুত্ব দেবেন বলে মনে হয় না।

একই সুর ফুটে উঠেছে বিশ্লেষক আজিজির বক্তব্যেও। তিনি উল্লেখ করেন, ভ্যান্সের আপত্তি থাকা সত্ত্বেও গত এক বছরে তেহরান দুটি যুদ্ধের প্রত্যক্ষদর্শী হয়েছে। তাই ওয়াশিংটনের কোনো নতুন কূটনৈতিক প্রস্তাব বা সামরিক হুমকিকে গভীর সন্দেহের চোখেই দেখছে ইরানের নীতিপ্রণেতারা। কারণ শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পই নেন—যার সিদ্ধান্ত সবসময়ই অনির্দেশ্য এবং বিশ্বস্ততাহীন। সূত্র: আল জাজিরা।

এই বিভাগের আরও খবর

আর্মেনিয়ায় পার্লামেন্টের ভেতরেই তুমুল মারামারি সংসদ সদস্যদের মধ্যে

পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা
পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা

পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা

ট্রাম্প প্রশাসনের ভিন্নসুর: ওয়াশিংটনের চিঠি সত্ত্বেও কূটনীতি নিয়ে সংশয়ে তেহরান
ট্রাম্প প্রশাসনের ভিন্নসুর: ওয়াশিংটনের চিঠি সত্ত্বেও কূটনীতি নিয়ে সংশয়ে তেহরান

ট্রাম্প প্রশাসনের ভিন্নসুর: ওয়াশিংটনের চিঠি সত্ত্বেও কূটনীতি নিয়ে সংশয়ে তেহরান

ফ্রান্সে নতুন আইন : বিক্ষোভ-ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে হবে সহিংসতাকারীদের

ইসরাইলে ৯০ শতাংশ ভোট গণনা শেষ, তুঙ্গে ক্ষমতার লড়াই

নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ

খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান

তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক