বাংলাখবর
সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দিলো গ্রিস
বাংলা খবর ডেস্ক : সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ গ্রিস। তারাইপ্রথম রক্ষণশীল খ্রিস্টান দেশ, যারা সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দিলো। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে এটি পাস হয়। ৩০০ সদস্যের পার্লামেন্টে বিলের পক্ষে ১৭৬টি ভোট পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
দেশটির প্রধানমন্ত্রী মিৎসোতাকিস বলেছেন, ‘মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সুদূরপ্রসারী সিদ্ধান্ত।’ গ্রিস হলো ইইউ-র ১৬ তম দেশ, যারা সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দিলো।
সমকামীদের অধিকার বিষয়ক সংগঠন রেইনবো ফ্যামিলিসের প্রধান স্টেলা বেলিয়া বলেছেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আজ আনন্দ করার দিন।’
এই বিলে সমলিঙ্গ দম্পতিকে সন্তান দত্তক নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা, বেড়াতে নিয়ে যাওয়া, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, হাসপাতালে নিয়ে যাওয়ার অধিকার তাদের দেওয়া হচ্ছে।’
তবে পুরুষ দম্পতিরা সারোগেসির মাধ্যমে বাচ্চা নিতে পারবে না। তবে যে সব মেয়েরা স্বাস্থ্য়ের কারণে বাচ্চার জন্ম দিতে পারছে না, তাদের এই অধিকার থাকবে।
মিৎসোতাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি, বামপন্থিরা এবং বিরোধী দল সইরিজা বিলের পক্ষে ভোট দিয়েছে। বামপন্থি দল ফ্রিডম পার্টির নেতা স্পাইরস বিবিলিয়াস বলেছেন, ‘এই আইন সব সমস্যার সমাধান করতে পারবে না। তবে এটা পরিবর্তনের শুরু।’
তবে দক্ষিণপন্থি দলগুলি এবং কমিউনিস্ট পার্টি অফ গ্রিস বিলের বিরোধিতা করেছে। গ্রিসের অর্থডক্স চার্চের আর্চবিশপ এই বিলের নিন্দা করেছেন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
