বাংলাখবর

সড়ক দুর্ঘটনায় মডেল সেনিয়ার করুণ মৃত্যু, থেমে গেল ৩০ বছরের পথচলা

বিনোদন ডেস্ক : মাত্র ৩০ বছর বয়সেই জীবনের ইতি টানলেন রাশিয়ার জনপ্রিয় মডেল ও মিস ইউনিভার্স ২০১৭ প্রতিযোগী সেনিয়া আলেক্সান্দ্রোভা। দেড় মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ১২ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এভাবে চলে যাওইয়ায় ভেঙে পরেছে মডেলের ভক্ত ও অনুরাগীরা।

ফক্স নিউজের পরিবেদনে জানা যায়, গত ৫ জুলাই রাশিয়ার টেভর ওবলাস্ট এলাকায় স্বামীর সঙ্গে গাড়ি ভ্রমণে বের হয়েছিলেন সেনিয়া। হঠাৎ মাঝরাস্তায় একটি হরিণ তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। চালকের আসনে ছিলেন সেনিয়ার স্বামী, আর পাশে বসেছিলেন তিনি। সংঘর্ষের ধাক্কায় গাড়ি উল্টে যায় এবং গুরুতর আহত হন সেনিয়া। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার অবস্থা শুরু থেকেই সংকটজনক ছিল।

সেনিয়ার স্বামী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সবকিছু মুহূর্তের মধ্যে ঘটে যায়। হরিণটি হঠাৎ গাড়ির সামনে এসে পড়ে। ব্রেক করার সময়ও পাইনি। ধাক্কায় গাড়ি উল্টে যায়। সেনিয়া সঙ্গে সঙ্গেই অচেতন হয়ে পড়ে, মাথায় ভয়াবহ আঘাত লাগে। রক্তে ভেসে যাচ্ছিল সব। তিনি আরও জানান, হরিণটির একটি পা গাড়ির কাচ ভেদ করে সরাসরি সেনিয়ার মাথায় আঘাত করেছিল। এরপর থেকে মস্কোর হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি।

প্রসঙ্গত, সেনিয়া আলেক্সান্দ্রোভা ২০১৭ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রাশিয়ার প্রতিনিধি হিসেবে অংশ নেন। তবে তিনি শীর্ষ ১৬–তে জায়গা পাননি। ওই আসরে মুকুট জয় করেন দক্ষিণ আফ্রিকার ডেমি-লেই নেল–পিটার্স।

এই বিভাগের আরও খবর

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর