বাংলাখবর
শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক : সময়টা দারুণ কাটছে বার্সেলোনার। গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া কাতালান ক্লাবটি রোববার (৩ নভেম্বর) রাতে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে হারিয়েছে ৩-১ গোলে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ছয় ম্যাচের প্রতিটিতেই জয়ের পথে কমপক্ষে ৩ গোল করল বার্সেলোনা।
রোববার রাতে ঘরের মাঠে স্বাগতিকদের তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। ম্যাচের ১২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় দলটি। এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ৮ মিনিট পর বার্সাকে তৃতীয় গোলটি এনে দেন ওলমো। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন এসপানিওলের জাভি পুয়াদো।
চলমান লা লিগায় ১২তম ম্যাচে ১১তম জয় পাওয়া বার্সা ওলমোর করা প্রথম গোলের আগেই তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। সেই তিন সুযোগের দুটি নষ্ট করেন স্প্যানিশ ফরোয়ার্ড ওলমো, একবার বার উঁচিয়ে মেরে ও আরেকবার সোজা গোলকিপারের হাতে তুলে দিয়ে। ওলমোর দুই সুযোগ নষ্টের মাঝে লামিনে ইয়ামালের ২০ গজি শট ঠেকিয়ে দেন এসপানিওল গোলকিপার গার্সিয়া। এদিকে চলতি মৌসুমে বার্সার জার্সিতে রাফিনিয়া করেছেন ১১ তম গোল।
এই জয়ের পর ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়