বাংলাখবর

লন্ডন ডার্বি ড্র, দাপুটে জয় ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক : অন্তর্বর্তী ম্যানেজার হয়ে এসেই যেন মন জয় করে নিলেন রুদ ভ্যান নিস্টেলরয়। এককালে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম্বার টেন হয়ে ওল্ড ট্রাফোর্ডকে আনন্দে ভাসাতেন, এবারে কোচ হয়েও তাইই করলেন। এরিক টেন হ্যাগ নেই। রুবেন আমোরিম আসার আগে চার ম্যাচের জন্য হয়েছিলেন কোচ। তাতে অপরাজিতই থাকলেন এই ডাচ কিংবদন্তি।

নিস্টেলরয়ের অধীনে সবশেষ ম্যাচে প্রিমিয়ার লিগে ৩-০ গোলে লেস্টার সিটিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।  দারুণ ফুটবল খেলা ইউনাইটেডের হয়ে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও আলেহান্দ্রো গারানচো। অন্য গোলটি ছিল আত্মঘাতী।

১৭ মিনিটে আমাদ দিয়ালো ও ব্রুনো ফার্নান্দেজের বোঝাপড়ায় দারুণ এক গোল করে রেড ডেভিলরা। দিয়ালোর ব্যাকহিল থেকে বল পেয়ে বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ শটে বল জালে জড়ান ইউনাইটেড অধিনায়ক। ৩৮ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল আদায় করে নেয় তারা। বক্সের ভেতের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ভিক্টর ক্রিস্টিয়ানসেন। আর ৮২ মিনিটে ফার্নান্দেজের বাড়ানো পাসে গোল করেন গার্নাচো।

এই জয়ে ১১ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে থাকল ইউনাইটেড। পরের ম্যাচটা তারা খেলবে নতুন কোচ আমোরিমের অধীনে। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লেস্টারের অবস্থান ১৫।  

রাতের অন্য ম্যাচে লন্ডন ডার্বি হয়েছে ড্র। আর্সেনাল বা চেলসি কেউই পারেনি পুরো আধিপত্য বিস্তার করতে।  স্টামফোর্ড ব্রিজে মার্টিন ওডেগার্ডে ফ্রিকিক থেকে ৩২ মিনিটে গোল করেছিলেন কাই হাভার্টজ। যদিও ভিএআরে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।

মিকেল আরতেতার আর্সেনাল ৬০ মিনিটে এগিয়ে যায় গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। ১১ মিনিট পরে চেলসি সমতায় ফেরে নেতোর গোলে। আগস্টে চেলসিতে যোগ দেওয়ার পর নেতো প্রিমিয়ার লিগে এই ম্যাচেই প্রথম গোল পেলেন।

এই ম্যাচ ড্র হওয়াতে লাভ হয়েছে লিভারপুলের। আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থাকল আর্নে স্লটের দল। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে তিনে চেলসি। এই ম্যাচের আগেই নটিংহাম ফরেস্ট নিউক্যাসলের কাছে হেরে যাওয়ায় ড্র করেই শীর্ষ চারে উঠেছে চেলসি ও আর্সেনাল।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়