বাংলাখবর
রাতারাতি ধনী হতে চাওয়ার ফাঁদে পা দিয়েন না!
ইফতেখায়রুল ইসলাম : হঠাৎ করেই বড়লোক হয়ে যাওয়ার পন্থা যারা আপনাকে বাতলে দেন তারা যথাযথ নন সেটি বুঝার মত মানসিকতা থাকা উচিত। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন যারা, তাদের ভুল তাও কিছুটা মানা যায় কিন্তু শিক্ষিত, সচেতন সম্প্রদায় একই ভুলের আওতায় নিজেদের বারবার নিয়ে আসলে সেটি অগ্রহণযোগ্য হয়ে যায়!
মাথায় রাখতে হবে যে কোনো ধরনের সাফল্য প্রাপ্তির কোনো সহজ রাস্তা নেই, সেটি অর্জন করে নিতে হয়। কারো কারো জীবনে হঠাৎ সাময়িক অর্জন আসতে পারে কিন্তু সেটিকে চিরন্তন ধরে নেবার সুযোগ নেই। আপনার পাশের অমুক আপনার চেয়ে কম শ্রম দিয়ে খুব ভালো অবস্থানে আছে এই ভাবনার সুযোগ আসলে খুব কম! হতে পারে তার পূর্ব পুরুষ কঠিন শ্রম দিয়ে তার জন্য সহজতর রাস্তা করে দিয়েছে অথবা তিনি নিজেই স্মার্ট কায়দায় অল্প শ্রমে নিজেকে সেই অবস্থানে নিয়েছেন!
চেনেন না, জানেন না এমন একজন আপনাকে চটকদার আশা দেখালো, আপনি সেই আশায় ডুবে গিয়ে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে দ্বারে দ্বারে কড়া নাড়েন সেই দায় সম্পূর্ণ আপনার! ইয়েস সে আপনাকে প্ররোচিত করেছে তাই তাকে আইনের দ্বারস্থ করার পুরো সুযোগ রয়েছে আপনার কাছে। তার চেয়েও বড় সুযোগ যেটি আছে তা হলো নিজে সচেতন হওয়া!
চটকদার বিজ্ঞাপন ও জমকালো অফিস দেখে অথবা চটকদার উপায়ে রাতারাতি ধনী হয়ে যাওয়া এসব আসলে হয় না! তাই নিজে সচেতন হয়ে নিজের কষ্টার্জিত অর্থ রক্ষার দায়িত্ব নিজেই পালন করুন। সবকিছু হারিয়ে আইনের দ্বারস্থ হয়ে আপনি অপরাধীকে শাস্তির আওতায় হয়তো আনতে পারবেন কিন্তু আপনার কষ্টার্জিত সম্পদ ফিরে পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। তাই নিজে সচেতন হন এবং নিজের আশেপাশে যারা আছেন তাদেরও সচেতন করুন!
লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।
(ফেসবুক থেকে সংগৃহীত)
এই বিভাগের আরও খবর
বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা
বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
