বাংলাখবর
ফারুকীর ‘৮৪০’ দেখে যা বললেন পাকিস্তানের হাইকমিশনার
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ২০০৭ সালে রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মাণ করেছিলেন ‘৪২০’ সিরিজ’। আর দীর্ঘদিন পর সেই সিরিজটির ডাবল-আপ ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
প্রেক্ষাগৃহে সিনমোটি মুক্তির আগে বুধবার (১১ ডিসেম্বর) ‘৮৪০’-এর বিশেষ প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়। রাজধানীর ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রমুখ।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। প্রথমবারের মতো ফারুকীর সিনেমার প্রিমিয়ার শোয়ে হাজির হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি।
সৈয়দ আহমেদ মারুফ স্ত্রীকে সঙ্গে নিয়ে উপভোগ করেছেন ‘৮৪০’ সিনেমাটি। এটি দেখার পর নিজের ভালোলাগার কথা জানিয়েছেন পাকিস্তানের এ হাইকমিশনার। ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে ফারুকীর সঙ্গে ছবি পোস্ট করে পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সৈয়দ আহমেদ মারুফ লিখেছেন, ‘গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতিকবিষয়ক উপদেষ্টা মোস্তফা ফারুকীর সঙ্গে তার “ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড” সিনেমার প্রিমিয়ারে। আগামী দিনগুলোয় ইনশাআল্লাহ আমরা ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টেলিভিশন চ্যানেল নিয়ে কাজ করব।’
প্রসঙ্গত, ‘৮৪০’ সিনেমায় অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও রয়েছেন ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারসহ অনেকে।
এই বিভাগের আরও খবর
বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা
বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
