বাংলাখবর
মেলবোর্নে সেরা অভিনেতার সম্মাননা পেলেন অভিষেক
বিনোদন ডেস্ক : সদ্য অনুষ্ঠিত হওয়া মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা অভিনেতার (পুরুষ) সম্মাননা পেলেন অভিষেক বচ্চন। ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্য এ পুরস্কার পান তিনি।
অভিষেকের এমন প্রাপ্তিতে গর্বিত ও উচ্ছ্বসিত তার বাবা অমিতাভ বচ্চন। এক পোস্টে তাকে অভিনন্দন জানান।
নিজেকে ‘ভীষণ গর্বিত বাবা’ আখ্যা দিয়ে অমিতাভ বলেছেন যে, ‘জয়ের আনন্দ যেমন বড়, তেমনই পুরস্কার জয়ের আনন্দও।’ ম্যাগাজিনের কাভারে অভিষেক বচ্চনের ছবি শেয়ার করে তিনি জানান, নিজেকে ‘পৃথিবীর সবচেয়ে সুখী বাবা’ মনে হচ্ছে।
অমিতাভ লিখেছেন, ‘পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি... অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও সম্মান।’
‘দাদাজি যে পতাকা প্রতিষ্ঠা করেছে, তা তুমিই নিজের কঠোর পরিশ্রম ও বীরত্ব দিয়ে বহন করে নিয়ে গিয়েছ।
ধারাবাহিকতা, কখনো হার না মানার মনোভাব : আপনি আমাকে যত নিচে টানবেন, আমি আমার কঠোর পরিশ্রম দিয়ে আবার দাঁড়াব এবং আরো লম্বা হয়ে দাঁড়াব। সময় লেগেছে, কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি নিজের যোগ্যতায় বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে।
একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।’
অভিষেককে সব শেষ দেখা গিয়েছিল ‘কালিধর লাপাতা’ সিনেমাতে, যেখানে তিনি কালীধরের চরিত্রে অভিনয় করেছিলেন—একজন মধ্যবয়সী ব্যক্তি যার স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। আজীবন অনেক ধরনের ঘাত-প্রতিঘাত ও নীরব বিশ্বাসঘাতকতার সঙ্গে লড়াই করছেন। মধুমিতা পরিচালিত এ সিনেমাটি স্ট্রিমিং হচ্ছে জি ফাইভে। এতে আরো অভিনয় করেছেন দাইভিক ভাগেলা।
অন্যদিকে অমিতাভ বচ্চন বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৭-র সঞ্চালনায় ব্যস্ত। তাকে শেষ দেখা গিয়েছিল টিজে জ্ঞানভেল পরিচালিত ‘ভেট্টাইয়াঁ’ ছবিতে। এতে আরো অভিনয় করেছেন রজনীকান্ত, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি এবং মঞ্জু ওয়ারিয়র।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
