বাংলাখবর

মুসলিমদের বঞ্চিত করার চেষ্টা হচ্ছে, সিএএ নিয়ে বললেন মমতা

বাংলা খবর ডেস্ক : ভারতে বিতর্কিত আইন সিএএ চালু হতেই তার বিরুদ্ধে মুখ খুলে বিজেপি ধাপ্পা দিচ্ছে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ-র মাধ্যমে মুসলিমদের বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, ‘২০১৫ সালের পরে যারা ভারতে এসেছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরা তো আছেই। ইচ্ছা করেই গতকালকের দিনটা বেছে নেয়া হয়েছে। কারণ গতকালকে রমজান মাস শুরু হয়েছে।’

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবরায় তথাকথিত প্রশাসনিক সভা থেকে সিএএ চালু করা নিয়ে মোদি সরকারকে কড়া আক্রমণ করেন তিনি। বলেন, সিএএতে নাগরিকত্বের দরখাস্ত করলে অবৈধ নাগরিক হয়ে যাবেন আবেদনকারীরা। এদিন মমতা বলেন, ‘যে সিএএ রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কি না আমার সন্দেহ আছে। কোনও ক্ল্যারিটি নেই, টোটাল ভাঁওতা। ভোটের আগে যুদ্ধ যুদ্ধ খেলা।’

তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা দরখাস্ত করলেই সঙ্গে সঙ্গে নাগরিক থাকা সত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি, চাকরি, ছেলে মেয়েদের পড়াশুনো সবটাই বেআইনি ঘোষণা করে দেয়া হবে। আপনাদের কোনও অধিকার থাকবে না। এটা অধিকার কাড়ার খেলা। এটা এনআরসি’র সঙ্গে কানেকটেড মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করার আগে বারবার ভাববেন। আমরা মানছি না, আমরা মানব না।

মমতার দাবি, ‘একটা মানুষ যদি নাগরিকত্ব পায় আমি খুশি হব। কিন্তু একজনও বঞ্চিত হলে আমি তাকে শেল্টার দেব। বাংলা থেকে আমি কাউকে বিতাড়িত করতে দেব না।’

জনতাকে সতর্ক করে তিনি বলেন, ‘যারা সিএএতে আবেদন করবেন। কোনও নিশ্চয়তা নেই। আপনার সব অধিকার কেড়ে নেবে। প্রথমে নাগরিক ছিলেন। ভোট দিয়েছেন কি দেননি এতদিন? আধার কার্ড ছিল কি ছিল না? জমি আছে কি নেই? দোকান আছে কি নেই? এই আইনটায় আপনি দরখাস্ত করবেন, আপনি অবৈধ হয়ে গেলেন। তার মানে আপনার কোনও অধিকার আর থাকবে না। আপনি বিদেশি হয়ে গেলেন।’

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘বিভিন্ন দেশে একটা নির্দিষ্ট সময় কাটানোর পর গ্রিন কার্ড পায়। সেই আইনটা কেন করলেন না? আগে তো জেলাশাসকরা নাগরিকত্বের কার্ড দিত? সেই অধিকার কেড়ে নেয়া হল। আর আজ বিজেপির হাতে দিয়ে দেবেন আপনার ভাগ্য? শুধু একটা ভোটের জন্য? ২টা সিটে জেতার জন্য? আপনাদের ভাঁওতা দিচ্ছে, ভাঁওতা। ধাপ্পা দিচ্ছে, ধাপ্পা। মনে রাখবেন সব হারাবেন। এটাও যাবে ওটাও যাবে।’ সূত্র: হিন্দুস্থান টাইমস।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স