বাংলাখবর

ভারতকে সশস্ত্র ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র, ৪০০ কোটি ডলারের চুক্তি

বাংলা খবর ডেস্ক : ভারতের কাছে প্রায় ৪০০ কোটি ডলারের সশস্ত্র ড্রোন বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ চুক্তির আওতায় ৩১টি সশস্ত্র ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্য সামরিক সরঞ্জাম রয়েছে। খবর বিবিসির।

২০২৩ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন চুক্তি হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে খালিস্তানের বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টায় ভারতের জড়িত থাকার তদন্ত ঝুলে থাকায় ডিসেম্বরে এই চুক্তি স্থগিত করেছিল সিনেট কমিটি।

পান্নুন হত্যাচেষ্টার ছকের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা না দেখা গেলেও ওয়াশিংটন বারবার বলে আসছে, পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িতদের বিচারের মুখোমুখি করতে। দিল্লির পক্ষ থেকেও ওয়াশিংটনকে অশ্বস্ত করা হয়েছে পূর্ণ তদন্তের। ফলে এই চুক্তি আলোর মুখ দেখে।

মার্কিন কংগ্রেসের অনুমোদনের পর চুক্তিটি এখন বাস্তবায়নের পথে যাবে। পেন্টাগন জানিয়েছে, এ চুক্তিতে ৩১টি সশস্ত্র এমকিউ-৯বি স্কাইগার্ডিয়ান ড্রোন, ১৭০টি এজিএম-১১৪আর হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ছোট ব্যাসের ৩১০টি লেজার ক্ষেপণাস্ত্র, যোগাযোগ ও নজরদারি সরঞ্জামসহ একটি প্রিসিশন গ্লাইড বোমা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিনেটর বেন কার্ডিন বলেছেন, হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সম্পূর্ণ তদন্ত করতে রাজি হওয়ার পর চুক্তির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে সিনেট।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স