বাংলাখবর

ব্রিটিশ সশস্ত্র বাহিনীর তথ্য রাশিয়ার কবজায়, বেকায়দায় জার্মানি

বাংলা খবর ডেস্ক : ভুলবশত রাশিয়ার কাছে ব্রিটিশ সামরিক বাহিনীর নিরাপত্তাজনিত গোপন তথ্য ফাঁস করে দিয়েছে জার্মানি। পুরোনো ও অপ্রচলিত প্রযুক্তির মাধ্যমে ভিডিও কল করে স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনার একটি ভিডিও রাশিয়ার কবজায় চলে যায়। ওই ভিডিওতে দেখা যায়, ইউক্রেনে ন্যাটো জোটের সদস্য ব্রিটেন ও ফ্রান্স কীভাবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর করবে সে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছিলেন জার্মান বিমানবাহিনী লুফথভাফের প্রধান ও শীর্ষ কয়েকজন কর্মকর্তা।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, লুফথভাফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইঙ্গো গেরহার্টজ ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইউক্রেনে স্টর্ম শ্যাডো নামক ক্ষেপণাস্ত্র কীভাবে পাঠানো হচ্ছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেন। লে. জেনারেল ইঙ্গো গেরহার্টজ তার হোটেল রুম থেকে ওই ভিডিও কল করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির জেনারেল গেরহার্টজ ভিডিও কলে বলেছেন, ‘ব্রিটিশ সেনারা (ইউক্রেনের) রণভূমিতে ছিল’। রাশিয়া অনেক দিন থেকেই এই অভিযোগ করে আসছে যে, ইউক্রেনে ব্রিটিশ সেনারাও লড়ছে কিয়েভের পক্ষ হয়ে। বিষয়টি নিয়ে এরই মধ্যে ন্যাটো মিত্র দেশগুলো মধ্যে বিভাজন ও অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়েছে। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় একটি সম্প্রচার মাধ্যমে এই কলের একটি রেকর্ডিং প্রচারিত হয়।

এই ঘটনা প্রকাশিত হওয়ার পর জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস গতকাল রোববার বলেছেন, ভ্লাদিমির পুতিন এই রেকর্ডিং ব্যবহার করে জার্মানিকে ‘অস্থিতিশীল’ করার অপচেষ্টা করছেন এবং ‘তথ্য যুদ্ধ’ দিয়ে পশ্চিমাদের মধ্যে বিভাজনের বীজ বোপনের ফন্দি করছেন।

এদিকে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এই রেকর্ডিং ফাঁস হওয়ার ঘটনাকে ‘খুবই গুরুতর’ বলে আখ্যা দিয়েছেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স