বাংলাখবর
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে ৩৫টি সোনার আইফোন উপহার দিচ্ছেন মেসি
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপজয়ী সতীর্থদের জন্য এবার বিশেষ পুরস্কার দিচ্ছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে মোট ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন অর্ডার করেছেন মেসি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্বর্ণ দিয়ে তৈরি এসব আইফোনের পেছনে মেসির খরচ হবে এক লাখ ৭৫ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা। এরই মধ্যে আইফোনগুলোর ছবি প্রকাশ করেছে ডিজাইনকারী সংস্থা আইডিজাইন। ছবিতে দেখা যায়, সোনায় মোড়ানো মুঠোফোনগুলোর পেছনে আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে তিনটি তারকা, আর্জেন্টিনা ফুটবল দলের লোগো, খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর খোদাই করা হয়েছে। সতীর্থদের উপহার দেওয়ার পাশাপাশি নিজের জন্যও সোনায় মোড়ানো আরেকটি আইফোন কিনেছেন মেসি।
একটি সূত্রে বরাত দিয়ে দ্য সান বলছে, মেসি বিশ্বকাপ জয় উদযাপন করতে বিশেষ কিছু করতে চেয়েছিলেন। আইডিজাইন গোল্ডের সিইও বেন বলেছেন, ‘লিওনেল শুধু বড় তারকাই নন, তিনি আইডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। তিনি বিশ্বকাপ ফাইনালের কয়েক মাস পর আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।’
বেন আরো বলেন, তিনি (মেসি) বলেছিলেন যে বিশ্বকাপ জয় বিশেষভাবে উদযাপন করতে চান। তিনি সহকর্মীদের জন্য একটি বিশেষ উপহার দিতে চান। কিন্তু সাধারণ উপহার দিতে চান না। তাই আমি তাকে সোনার আইফোনের পরামর্শ দিয়েছিলাম। তিনি এই বিষয়টি পছন্দ করেছিলেন।
সূত্র : দ্য সান
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়