বাংলাখবর
বিমানে ২৩ হাজার মার্কিন ডলার চুরির অভিযোগ চীনা যাত্রীর বিরুদ্ধে
বাংলা খবর ডেস্ক : একজন চীনা নাগরিকের বিরুদ্ধে বিমানে সহযাত্রীদের কাছ থেকে নগদ অর্থ চুরির অভিযোগ আনা হয়েছে। ওই ব্যক্তি তিন সহযাত্রীর কাছ থেকে ২৩ হাজার মার্কিন ডলারের বেশি নগদ অর্থ চুরি করেছেন। সম্প্রতি ভিয়েতনাম থেকে সিঙ্গাপুর যাওয়ার একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের অভিযোগপত্র অনুসারে অভিযুক্ত চীনা নাগরিকের নাম ঝাং শিউকিয়াং। ৫২ বছর বয়সী এই ব্যক্তি সিঙ্গাপুর এয়ারলাইনসের মালিকানাধীন সহযোগী সংস্থা স্কুট পরিচালিত কম খরচের ফ্লাইটে সহযাত্রীদের নগদ অর্থ চুরি করেছেন।
এয়ারলাইনসের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ১৬ ডিসেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটি থেকে সিঙ্গাপুর যাওয়ার একটি ফ্লাইটে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে তারা অবগত।
মুখপাত্র বলেছেন, ‘কেবিনে একজন যাত্রীর সন্দেহভাজন চুরির বিষয়ে আমাদের কেবিন ক্রুকে সতর্ক করা হয়েছিল।
এরপর বিমানবন্দর পুলিশ বিভাগকে বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট যাত্রীদের তদন্তের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান থেকে নামিয়ে নিয়ে যায়।’
স্কুট বলেছে, তারা এ ঘটনা সম্পর্কে আরো বিশদ বিবরণ দিতে পারবে না। কিন্তু তারা ক্রু এবং যাত্রীদের ফ্লাইটে সতর্ক থাকার জন্য বলেছিল।
এয়ারলাইনসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ক্রুরা সতর্ক থাকতে এবং আমাদের ফ্লাইটে কোনো সন্দেহজনক আচরণের বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করার জন্য প্রশিক্ষিত। আমরা সব সময় যাত্রীদের তাদের মূল্যবান জিনিসগুলো রক্ষার পরামর্শ দিই।’
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
