বাংলাখবর

বিপুল ভোটে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

স্পোর্টস ডেস্ক : ১৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন। আজ অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। সভাপতি পদে নির্বাচন করেছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল ও দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী। আজকের নির্বাচনে মিজানুরকে বিপুল ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ।

রাজধানীর একটি হোটেলে আজ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দিয়েছেন মোট ১২৮ জন (১৩৩ জনের মধ্যে) কাউন্সিলর। এর মধ্যে তাবিথ পেয়েছেন মোট ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর পেয়েছেন মাত্র ৫ ভোট। নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন এই ঘোষণা দিয়েছেন।

এর আগে বাফুফের সহসভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন এই সাবেক ফুটবলার ও সংগঠক। গত নির্বাচনেও সহসভাপতি পদে প্রার্থী হয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মহিউদ্দিন মহির কাছে হেরে যান তাবিথ। আগামী ৪ বছর বাফুফের সভাপতি থাকবেন তিনি।

আজ সকাল ১০টায় শুরু হওয়া কংগ্রেস শেষে নির্বাচন শুরু হয় দুপুর ২টায়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ নির্বাহী কমিটির ২১টি পদের মধ্যে ২০টিতে নির্বাচন হয়। তরফদার রুহুল আমিন সরে দাঁড়ালে আগেই সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইমরুল হাসান। সভাপতি পদে ২টি ছাড়াও সহ-সভাপতিতে ৪টি পদের বিনিময়ে নির্বাচন করেন ৬ জন ও ১৫টি সদস্য পদের বিপরীতে নির্বাচন করেন ৩৭ জন।

২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফের সভাপতি হওয়া সালাউদ্দিন টানা পঞ্চমবারের মতো বাফুফে সভাপতি হতে চেয়েছিলেন। কিন্তু সরকারের পটপরিবর্তনের পর তার এই আশা পূরণ হয়নি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।আজ শনিবারই ছিল সালাউদ্দিনের শেষ কর্মদিবস। নির্বাচনের আগে বাফুফে কর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন সালাউদ্দিন।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়