বাংলাখবর

বিদ্রোহীদের দমনে সিরিয়ার পাশে থাকবে ইরান ও রাশিয়া

বাংলা খবর ডেস্ক : বিদ্রোহী গোষ্ঠীগুলোর বড় ধরনের আক্রমণের ঘটনায় সিরিয়া সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার (৩০ নভেম্বর) ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

রাশিয়ার সের্গেই ল্যাভরভকে ফোন করেন ইরানের আব্বাস আরাকচি। এই সময় সিরিয়ায় বিদ্রোহীদের হামলাকে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পরিকল্পনার অংশ হিসেবে অভিহিত করেন তিনি। আব্বাস আরাকচি বলেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য এসব হামলা চালানো হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনালাপের বিষয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই আলেপ্পো ও ইদলিব প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর সন্ত্রাসী আক্রমণের কারণে সিরিয়ার পরিস্থিতির বিপজ্জনক উত্তেজনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রীরা সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল করার জন্য যৌথ প্রচেষ্টা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।

এর আগে শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন রাশিয়ার ল্যাভরভ।

গত বুধবার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তার অনুগত কিছু সশস্ত্র গোষ্ঠী আলেপ্পোতে হামলা চালায়। হামলার মাধ্যমে সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে। এতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, আলেপ্পো ও ইদলিব প্রদেশে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে গত কয়েক দিনে তাদের ডজনের বেশি সৈন্য নিহত বা আহত হয়েছে। এখন তারা পুনর্গঠন করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য সৈন্যদের পুনরায় মোতায়েন করছে এবং একটি পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে শুক্রবার ইদলিবের কাছে আলেপ্পো দখলকারী বিদ্রোহীদের লক্ষ্য করে ২৩টি বিমান হামলা চালিয়েছে সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমানগুলো। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক দল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, রাশিয়ার বিমান হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছে।

পর্যবেক্ষক সংস্থাটি আরও জানিয়েছে, রাশিয়া ২০১৬ সালের পর প্রথমবারের মতো শুক্রবার (২৯ নভেম্বর) রাত থেকে শনিবার পর্যন্ত আলেপ্পোর বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে।

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা উগ্রপন্থী বাহিনীদের লক্ষ্য করে বোমা হামলা করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আক্রমণ হয়েছে। সরকারকে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মস্কোর সমর্থনের কথা জানান তিনি।

 

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা