বাংলাখবর
বাফুফেতে নারী ফুটবল দল: কোটি টাকা পাবেন সাবিনারা
স্পোর্টস ডেস্ক : সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য কোটি টাকা পুরষ্কার ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরে বৃহস্পতিবার বাফুফে ভবনে সাবিনা-কৃষ্ণাদের বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা। এদিন উইনিং বোনাস হিসেবে ১ কোটি টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ১ কোটি টাকা দেওয়া হয়েছে সাফ জয়ী নারী ফুটবলারদের।
সাফজয়ী নারী ফুটবল দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফের পথে যাত্রা শুরু করে। ছাদখোলা বাসে চড়ে বসেন তারা। তাদের বরণ করে নিতে ঢাকার রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। আজ দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা পা রাখেন ঢাকার মাটিতে। এরপর সংবাদকর্মীদের সামনে কথা বলেন বাংলাদেশ কোচ পিটার বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন। এরপরই ফুটবলাররা বাসে উঠেন, যেখানে তাদের গন্তব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
নারী ফুটবল দলকে নিয়ে এই বাস উঠে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এরপর তা এফডিসির সামনে এসে সাতরাস্তায় নেমে সেখান থেকে মগবাজার ফ্লাইওভারে উঠে।
সাবিনা খাতুন তার দল নিয়ে বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন উপদেষ্টা। সঙ্গে রয়েছে মন্ত্রণালয় ও এনএসসির কর্মকর্তারা।
টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। গত বুধবার রাতে কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়েছে তারা।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়