বাংলাখবর

বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে চেন্নাইয়ে বিক্ষোভ, আটক ৫০০

বাংলা খবর ডেস্ক : বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। এ সময় ওই বিক্ষোভ থেকে অন্তত ৫০০ জনকে আটক করেছে দেশটির পুলিশ। বুধবার ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চেন্নাইয়ে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছে বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি ও অন্যান্য সংগঠনের শত শত কর্মী-সমর্থক। চেন্নাইয়ের রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত ওই বিক্ষোভ থেকে ১০০ নারীসহ অন্তত ৫০০ জনকে আটক করেছে চেন্নাই পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া বলেছে, চেন্নাইয়ে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন হিন্দুত্ববাদী সংগঠন মুন্নানির নেতা রাজু। বিক্ষোভে সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান, আরএসএসের কর্মী কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইসামি অংশ নেন।

বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভের পর আন্দোলনকারীরা আন্না সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করেন। এ সময় চেন্নাইয়ের পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের বাধা দেন এবং কয়েকশ নেতাকর্মীকে আটক করেন।

আটককৃত আন্দোলনকারীদের রাজা রথিনাম স্টেডিয়াম থেকে পুলিশের গাড়ি ও এমটিসির অতিরিক্ত বাসে করে সরিয়ে নেওয়া হয়। পুলিশের কাছ থেকে পূর্বানুমতি নেওয়া ছাড়া আন্দোলন করায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চেন্নাইয়ের এগমোর থানা পুলিশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা