বাংলাখবর
বাংলাদেশকে হারিয়ে ৯২ বছরের আক্ষেপ ঘুচল ভারতের
স্পোর্টস ডেস্ক : চেন্নাইতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮০ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক ভারত। দুর্দান্ত এই জয়ে ৯২ বছরের একটি আক্ষেপ ঘুচল ভারতের। টেস্টে এই প্রথমবারের মতো পরাজয়ের চেয়ে জয়ের সংখ্যা বেশি হলো দেশটির।
১৯৩২ সালে সর্বপ্রথম দীর্ঘ সংস্করণের ক্রিকেট টেস্ট খেলা শুরু করে ভারত। সিকে নাইডুর নেতৃত্বে ওই ম্যাচে খেলতে নেমে ১৫৮ রানের পরাজয় দেখে দেশটি। এরপর থেকে কখনোই টেস্টে পরাজয়ের চেয়ে জয়ের সংখ্যা বাড়াতে পারেনি বাংলাদেশের প্রতিবেশী দেশটি। চেন্নাই টেস্ট জয়ের মাধ্যমে সেই বৃত্ত থেকে বেরিয়ে এল ভারত।
বাংলাদেশের বিপক্ষে পাওয়া এই জয় টেস্টে ভারতের ১৭৯তম। এই সংস্করণে ৫৮১ ম্যাচ খেলে ভারতের হার ১৭৮ ম্যাচে। তবে ভারতই হারের চেয়ে বেশি জয় পাওয়া একমাত্র দল নয়। পরাজয়ের চেয়ে জয়ের সংখ্যায় আগে থেকেই এগিয়ে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মতো দলগুলো।
টেস্টে পরাজয়ের চেয়ে জয় বেশি যেসব দেশের (ম্যাচ)
অস্ট্রেলিয়া: জয় ৪১৪; পরাজয় ২৩২
ইংল্যান্ড: জয় ৩৯৭;পরাজয় ৩২৫
দক্ষিণ আফ্রিকা: জয় ১৭৯, পরাজয় ১৬১
ভারত: জয় ১৭৯; হার ১৭৮
পাকিস্তান: জয় ১৪৮; হার ১৪৪
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়