বাংলাখবর
বর্ষার পর এবার চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের
বিনোদন ডেস্ক : মাস কয়েক আগেই চিত্রনায়িকা বর্ষা ঘোষণা দেন চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর। কারণ হিসেবে জানান, সন্তানরা বড় হচ্ছে তার; তারা মাকে পর্দায় দেখলে কী ভাববে, সেটি ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে তখন বেশ বিতর্কও তৈরি হয়।
এবার একই পথে হাঁটতে যাচ্ছেন তার স্বামী, চিত্রনায়ক অনন্ত জলিল। এক সাক্ষাৎকারে তিনি জানান, হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেবেন তিনি।
এ নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে, এটা ভালো দেখায় না।’
অনন্ত আরও বলেন, ‘তার দুই ছেলে কোরআন শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করবো।’
এদিকে স্ত্রী বর্ষার সিদ্ধান্ত প্রসঙ্গে অনন্তের মন্তব্য, ‘যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল- দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, অনন্ত-বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবির কাজ ৭০ ভাগ শেষ হয়েছে বলে জানান এই নায়ক। ছবিটি শিগগিরই মুক্তির পরিকল্পনাও রয়েছে।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
