বাংলাখবর

ফের বিপাকে তারকা দম্পতি রাজ-শিল্পা

বিনোদন ডেস্ক : অভিনয় থেকে ব্যবসা, দুই ক্ষেত্রেই সমানভাবে বিচরণ করেন বলিউড তারকারা। তবে অনেক সময় এই ব্যবসায়িক লেনদেনের কারণে আইনি ঝামেলায় জড়িয়ে পড়েন তারা। এবার এমন এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নতুন করে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রা।

তাদের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, রাজ কুন্দ্রার বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট টিভি প্রাইভেট লিমিটেডে তিনি প্রায় ৬০ কোটি ৪৮ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। অভিযোগ অনুযায়ী, এই অর্থ শিল্পা ও রাজ আত্মসাৎ করেছেন।

দীপক কোঠারির দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। চুক্তি অনুযায়ী, বিনিয়োগের সময় বেস্ট টিভি প্রাইভেট লিমিটেডের ৮৭ শতাংশ শেয়ারের মালিক ছিলেন শিল্পা। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ ফেরত না পেয়ে তিনি তারকা দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চের মধ্যে কয়েক দফায় এই অর্থ বিনিয়োগ করা হয়। এরপরই শিল্পা ওই সংস্থার ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দেন এবং সংস্থাটি দেউলিয়া হয়ে যায়। তবে শিল্পা ও রাজের আইনজীবী প্রশান্ত প্যাটেল এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি জানান, এটি একটি পুরনো আর্থিক লেনদেন, যেখানে বিনিয়োগটি ছিল সম্পূর্ণ ইকুইটিভিত্তিক। ব্যক্তিগতভাবে এর সঙ্গে রাজ-শিল্পার কোনো সম্পর্ক নেই। তাঁদের বিরুদ্ধে মানহানির উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে বলেও তিনি দাবি করেন।

এই বিভাগের আরও খবর

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর