বাংলাখবর

ফিফা বর্ষসেরা পুরস্কার জিতে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত কিংবা দলীয় সব দিক থেকে ২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। যার ফলে এবারের ফিফা বর্ষসেরার পুরস্কারটি যে তিনি পাচ্ছেন তা অনেকে আগে থেকেই বলেছিলেন। কোন অঘটন ছাড়াই গতরাতে (সোমবার) প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে তুলে দেয়া হলো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ফিফা দ্য বেস্ট হিসেবে এ পুরস্কারটি তিনি দ্বিতীয়বারের মতো জিতলেন। আর ব্যালন ডি অর ও ফিফার সম্মিলিত পুরস্কার হিসেব করলে সংখ্যাটা সাত।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে আর্জেন্টাইন সুপার স্টার মেসির হাতে ‘ফিফা দ্য বেস্ট মেনস ফুটবলার অ্যাওয়ার্ড’ তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ পুরস্কার জেতার পথে তিনি পেছনে ফেলেন কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে।

গত বছরটা দুর্দান্ত ফর্মে ছিলেন দুই ফরাসি তারকাও। ব্যক্তিগত পারফরম্যান্সে বিদায়ী বছরে রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা একটি বছর কাটিয়েছেন বেনজেমা। জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। তবে ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে নিজের শেষ বিশ্বকাপটি রাঙানো হয়নি তার।

তবে কিলিয়ান এমবাপ্পে ছিলেন অনেকটা পিছিয়ে। ক্লাব ফুটবলে একমাত্র লিগ ট্রফি ছাড়া তিনি কিছুই জিততে পারেননি। তবে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ট্রফি জয়ের। ব্যক্তিগত পারফরম্যান্সে এমবাপ্পে সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত মেসির কাছে শিরোপা হাতছাড়া হয় তার। তবে বিশ্বকাপে ৮ গোল করে পেয়েছেন গোল্ডেন পুরস্কার।

তাই ৩৫ বছর বয়সে এসে ৩৬ বছর পর বিশ্বকাপ জয় করে এখনো বিশ্বকাপ জয়ের ঘোরে রয়েছেন এলএমটেন। সেই স্মৃতি থেকে তিনি এখনো বেরুতে পারছেন না। তার আরেকবার বুঝা গেল প্যারিসের মঞ্চে। ফিফার বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে সে স্মৃতি রোমন্থন করে মেসি বলেন, অকল্পনীয়! দুর্দান্ত একটি বছর কাটিয়েছি এবং এখানে থাকতে পারা এবং এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। সতীর্থদের ছাড়া এখানে থাকতে পারতাম না আমি। দীর্ঘদিন ধরে  যে স্বপ্নটি দেখেছি, সেটা অবশেষে পূরণ করতে পেরেছি। খুব কম মানুষই এটা পূরণ করতে পারে এবং স্বপ্নটা পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

সেই সঙ্গে পরিবার ও আর্জেন্টিনার মানুষকেও ভুলেননি তিনি। মেসি বলেন, সবশেষ এই সুন্দর মুহূর্তটির জন্য অপেক্ষা করে থাকা পরিবার এবং আর্জেন্টিনার মানুষদের ধন্যবাদ জানাতেই চাই এবং এই স্মৃতি আজীবন মনে থাকবে আমার।

উল্লেখ্য, ২০০৯ সালে সর্বপ্রথম ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতেন মেসি। সেই ধারাবাহিকতা তার থাকে পরবর্তী তিন বছর। দুই মৌসুম বিরতি দিয়ে ২০১৫-তে আবারও তিনি বর্ষসেরার পুরস্কার জেতেন। ফিফা দ্য বেস্ট এবং ব্যালন ডি’অর আলাদা হওয়ার পর ২০১৯ সালের ষষ্ঠবারের মতো এ পুরস্কার জিতেছিলেন মেসি।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়