বাংলাখবর
প্রেমিকাকে ৭৫ হাজার রুপিতে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃতিক
বিনোদন ডেস্ক : বলিউড গ্রিকগড হৃত্বিক রোশনের সঙ্গে অভিনেত্রী ও সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে সম্পর্কের কথা জানেন সবাই। প্রায় তিন বছর ধরে প্রেম করছেন এই জুটি।
এবার নায়কের কাছাকাছি থাকার জন্য মুম্বাইয়ের অভিজাত এলাকায় ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন সাবা। মজার বিষয় হলো, যে ফ্ল্যাটটি তিনি ভাড়া নিচ্ছেন, তার মালিক খোদ প্রেমিক হৃতিক। তবে প্রেমিকের ফ্ল্যাট বলে যে বিনা ভাড়ায় থাকবেন তা নয়, মাসে ৭৫ হাজার রুপি করে ভাড়াও দিতে হবে সাবাকে।
ভারতীয় গণমাধ্যমের খবর, হৃতিকের ফ্ল্যাট যে ভবনে, সেই সেই বহুতল ভবনের নাম ‘মান্নাত অ্যাপার্টমেন্ট’। এরই ১৫ তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নিয়েছেন সাবা।
এই বাড়ির আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। তিন রুমের এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে, সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। যদিও ওই এলাকায় একইরকম বাড়ির ভাড়া মোটামুটি ২ লক্ষ রুপি। তবে প্রেমিকাকে অনেকটা কমেই এই সুন্দর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন হৃত্বিক।
সাবা ও হৃত্বিকের বয়সের ফারাক বিস্তর। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্যদিকে, গত বছর ১ নভেম্বর ৩৮-এ পা দিয়েছেন সাবা। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
