বাংলাখবর
পিএসজির জার্সিতে এমবাপের রেকর্ড
স্পোর্টস ডেস্ক : গতরাতে লিগ ওয়ানের জমজমাট লড়াইয়ে নঁতের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে পিএসজি। শুরুতেই মেসির নৈপুণ্যে লিড পাওয়া ফরাসি চ্যাম্পিয়নরা ম্যাচের অন্তিম মুহূর্তে এমবাপের দৃষ্টিনন্দন গোলে নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে।
নঁতের বিপক্ষে দারুণ এই গোল করে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির জার্সিতে ২০১তম গোলের দেখা পেয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এর আগে ২০০ গোল নিয়ে এই রেকর্ডের শীর্ষে ছিলেন উরুগুইয়েন তারকা এডিনসন কাভানি।
অনন্য এই অর্জনে সতীর্থ লিওনেল মেসির অভিনন্দন পেয়েছেন এমবাপে। ইনস্টাগ্রামে এমবাপেকে নিয়ে ছবি শেয়ার করেছেন লিও। যেখানে তিনি লেখেছেন, ‘রেকর্ডের জন্য অভিনন্দন, এমবাপে।’ উল্লেখ্য, এতদিন পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন কাভানি। এর আগে ফরাসি ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফরাসি ক্লাবটির হয়ে তার গোলসংখ্যা ১৫৬টি। এরপরের অবস্থানেই আছেন নেইমার। তার গোলসংখ্যা ১১৮টি।
এদিকে চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা লিওনেল মেসি নঁতের বিপক্ষে করেছেন তার পেশাদার ক্যারিয়ারের ৭৯৯তম গোল। অর্থাৎ আর মাত্র একটি গোল করলেই ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন। তাছাড়াও গতরাতের খেলায় গোল করে ক্লাব ক্যারিয়ারে এক হাজার গোলে অবদান রাখার কীর্তি গড়েন ফুটবলের এই খুদে জাদুকর।
গতরাতে নঁতের বিপক্ষে এই জয়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। আর এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট টেবিলের দুইয়ে আছে অলিম্পিক মার্শেই।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়