বাংলাখবর

পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান: নিউইয়র্ক টাইমস

বাংলা খবর ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা কাটার আভাস মিললেও যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে মতপার্থক্য এখনও বেশ গভীর। ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা চাইছে। এই টানাপোড়েনের মধ্যেই জাতিসংঘ বলছে, এই সংঘাতের কোনও সামরিক সমাধান নেই, প্রয়োজন আলোচনায় ফেরা।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরান সর্বোচ্চ পাঁচ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করার প্রস্তাব দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২০ বছরের স্থগিতের দাবি জানিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত নিয়ে উভয় পক্ষই নিজেদের প্রস্তাব বিনিময় করেছে। তবে এখনও কোনও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ এবং তাদের অবস্থানের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে।

তবে আলোচনার ধারাবাহিকতা থেকে বোঝা যাচ্ছে, একটি শান্তি চুক্তির সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। সামনাসামনি আরেক দফা বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এই সংঘাতের অন্যতম প্রধান বিতর্কের বিষয়। গত রোববারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন যে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে।

অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে এই সংঘাতের কোনও সামরিক সমাধান নেই’। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি অবশ্যই বজায় রাখতে হবে এবং সব ধরনের লঙ্ঘন বন্ধ করতে হবে।
গুতেরেস বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনায় ফেরাটাই এখন জরুরি। এছাড়া তিনি সব দেশকে আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালিসহ সমুদ্রপথে অবাধ চলাচলের স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট