বাংলাখবর

পাকিস্তানে ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা আরও এগিয়ে

বাংলা খবর ডেস্ক : পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের ফলাফল গণনা চলছে। নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের স্বতন্ত্র প্রার্থীরা আরও এগিয়ে রয়েছে।

পাকিস্তান নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জাতীয় পরিষদের ১৪৮ আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ৬১টি আসনে জয়ী হয়েছেন, যার বেশির ভাগই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই)–সমর্থিত প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থীর পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)। তারা পেয়েছে ৪৩ আসন। তৃতীয় অবস্থানে রয়েছে বিলাওয়ালের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তারা পেয়েছে ৩৮ আসন। এর বাইরে এমকিউএম চারটি, জেইউআই (পি) একটি ও পিএমএল একটি আসনে জয় পেয়েছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে ১৪৬টি আসনের ফল দেয়া হয়েছে। এতে ইমরান খানের দলের স্বতন্ত্র প্রার্থীরা ৬০টি আসনে জিতেছে। নওয়াজের দলের প্রার্থীরা ৪৩ আসন ও বিলাওয়ালের দলের প্রার্থীরা ৩৬ আসনে জয় পেয়েছেন। আর ৮টি আসনে জিতেছেন অন্য প্রার্থীরা।

গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে ২৬৫ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৬৬ আসনে নির্বাচনের কথা থাকলেও প্রার্থী নিহত হওয়ার কারণে একটি আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন। যদিও পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট গ্রহণ হয়। আর ৬০ আসন সংরক্ষিত নারীদের জন্য ও ১০টি সংরক্ষিত সংখ্যালঘুদের জন্য।
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স